নতুন সিনেমায় সাইমন, সঙ্গে বুবলী
নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়ক সাইমন সাদিক। সিনেমাটির নাম ‘চাদর’। বিএফডিসি প্রযোজিত এ সিনেমাতে সাইমনের নায়িকা শবনম বুবলী। পরিচালনা করবেন জাকির হোসেন রাজু।
প্রায় ৩৫ বছর পর বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) এর প্রযোজনায় নির্মিত হচ্ছে সিনেমা। চলতি বছরে নতুন করে দুটি পূর্ণদৈর্ঘ্য সিনেমায় অনুদান দিয়েছে সরকার। তারই একটি ‘চাদর’, যার বাজেট ৭০ লাখ টাকা। গেল ১ সেপ্টেম্বর এফডিসির কার্যালয়ে সাইমন-বুবলীর চুক্তি সম্পন্ন হয়। ছবিতে তারা দুজন ছাড়া আরও থাকবেন রাশেদ মামুন অপু, মনিরা মিঠু প্রমুখ।
সাইমন সাদিক বলেন, জাকির হোসেন রাজু স্যার আমার ওস্তাদ, এটা সবাই জানেন। উনার সিনেমা দিয়েই চলচ্চিত্রে আমার ক্যারিয়ার শুরু হয়। ‘পোড়ামন’ সিনেমাটির কারণে আমি আজও দর্শকের ভালোবাসায় সিক্ত হই। এরপর আবারও উনার সঙ্গে কাজের সুযোগ পেলাম, এটা আমার জন্য অনেক বড় পাওয়া তাও আবার এফডিসির প্রযোজনায়। নিজেকে সৌভাগ্যবান বলে মনে হচ্ছে। আমি আমার সর্বোচ্চ দিয়ে কাজটা করার চেষ্টা করবো।
এ সিনেমার মধ্য দিয়ে শবনম বুবলীর সঙ্গে প্রথমবার জুটি বাঁধছেন সাইমন। এ প্রসঙ্গে তিনি বলেন, বুবলী এ সময়ের জনপ্রিয় নায়িকাদের একজন। তার সঙ্গে কোনো ছবিতে একক নায়ক হিসেবে প্রথমবার কাজ করতে যাচ্ছি। আশা করছি, পর্দায় আমাদের কেমিস্ট্রি ভালো লাগবে দর্শকের। নির্মাতা জানান, আগামী ১০-১২ সেপ্টেম্বর সিনেমাটির শুটিং শুরু হবে।
প্রীতি / প্রীতি
সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী
এক সঙ্গে ফিরছেন অমিতাভ-মাধুরী
কাশফুলের কোমল স্পর্শে পূজা চেরী
চোখে পানি এসে পড়েছিল
ইসরায়েলি হয়েও কেন নেতানিয়াহুর বিরুদ্ধে সিনেমা, কারণ জানালেন নির্মাতা
ছিলেন নাপিত, ‘সেরা নাচিয়ে’ হয়ে জিতে নিলেন ১৫ লাখ রুপি
জন্মদিনের উপহার, ছেলেকে কোথায় বেড়াতে নিয়ে গেলেন অপু বিশ্বাস?
মধ্যযুগের প্রেক্ষাপটে ভয় দেখাবে ‘ওয়্যারউলফ’
সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী
সঙ্গে স্ত্রী ও প্রাক্তনের স্বামী, এমন সময়েই মেজাজ হারালেন রণবীর!
পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা
বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা