ঢাকা বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

রাজশাহী থেকে চুরি হওয়া ট্রাক সলঙ্গায় উদ্ধার, গ্রেফতার ২


কাইয়ুম মাহমুূদ, উল্লাপাড়া  photo কাইয়ুম মাহমুূদ, উল্লাপাড়া
প্রকাশিত: ৩-৯-২০২২ দুপুর ৪:২৩
রাজশাহীর পুঠিয়ার খান ফিলিং স্টেশন থেকে চুরি হওয়া একটি ট্রাক সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানার ভেংড়ি নামক স্থান থেকে দুই চোরসহ উদ্ধার করেছে হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ।
 
এ বিষয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বদরুল কবির বলেন, শুক্রবার রাত ২টার দিকে সরকারি মোবাইল ফোনের মাধ্যমে বিষয়টি জানতে পারি এবং তাৎক্ষণিক গাড়িতে লাগানো জিপিএস ট্র্যাকারের মাধ্যমে গাড়িটির অবস্থান চিহ্নিত করে ডিউটিরত ফোর্স নিয়ে শনিবার ভোর ৪টার দিকে সলঙ্গার ভেংড়ি নামক স্থানে অভিযান পরিচালনা করে গাড়িতে থাকা ৩ জনের মধ্যে ২ চোরকে আটক করি ও গাড়িটি উদ্ধার করি।
 
আটককৃতরা হলো- রাজশাহী জেলার শাহমখদুম থানার বায়া নওদাপাড়া গ্রামের মৃত রফিক শেখের ছেলে শাকিল হোসেন এবং মৃত আসাদুলের ছেলে আমান।
 
পরে আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে উদ্ধারকৃত গাড়িসহ তাদের সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়।

এমএসএম / জামান

ধুনট থানা পুলিশের তৎপরতায় ৯৪ মোবাইল উদ্ধার, চোরচক্রের ৮ সদস্য আটক

রাজশাহীতে পরিবেশবাদী সাংবাদিকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত

রায়গঞ্জে র‍্যালি-আলোচনায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

চট্টগ্রাম পার্বত্য অঞ্চলের ক্ষুদ্র জাতি সংখ্যালঘু জাতিগত গোষ্ঠীর মানবাধিকার বিষয়ক বিষয়ে ভ্রান্ত ধারণা সচেতনতা কতটুকু অগ্রগতি

বারহাট্টায় বিএনপির মঞ্চ ও ল্যাব ভাঙচুর মামলায় আটক ২

বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণ, যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ

রেলওয়ের চট্টগ্রাম জোনাল স্পোর্টস কাউন্সিলের ২০২৬-২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

নড়াগাতিতে গণঅধিকার পরিষদের বৃক্ষরোপণ অভিযান ২০২৬ উদ্বোধন

কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯

কুমিল্লায় ১৩ চোরাই মোবাইল ও নগদ টাকা উদ্ধার, ৫ নারী গ্রেপ্তার

পেকুয়ায় ব্র্যাকের উদ্যোগে মাছের পোনা বিতরণ

নোয়াখালীতে ব্ল্যাকমেইল ও সম্পত্তির বিরোধে প্রবাসীর আত্মহত্যার অভিযোগ

আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা