পোশাকে সন্তান আগমনের বার্তা আলিয়ার
টানা পাঁচ বছর প্রেমের পর চলতি বছরের এপ্রিলে রণবীর কাপুরের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন আলিয়া ভাট। বিয়ের আড়াই মাস যেতে না যেতেই জুনে মা হতে যাওয়ার খবর জানান এই বলিউড অভিনেত্রী। এবার তার পোশাকেও পাওয়া গেলো সন্তান আগমনের বার্তা।
প্রথমবার আলিয়া-রণবীর জুটি বেঁধে অভিনয় করেছনে ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমায়। শুক্রবার (০২ সেপ্টেম্বর) হায়দরাবাদে সিনেমাটির প্রচারে গিয়েছিলেন এই জুটি। সেখানেই নজর কাড়ল আলিয়ার গোলাপি রঙের পোশাক।
আলিয়ার এই পোশাকের পেছনে ইংরেজিতে লেখা ‘বেবি অন বোর্ড’ অর্থাৎ সন্তান আসছে। এখানেই শেষ নয়, পোশাকের পুরো অংশ জুড়েই ইংরেজি অক্ষরে ‘লাভ’ লেখা রয়েছে।
বর্তমানে ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমার প্রচারে ব্যস্ত আলিয়া ও রণবীর। সিনেমাটি প্রযোজনা করেছেন করন জোহর। নির্মাণ করেছেন অয়ন মুখার্জি। এতে রণবীর-আলিয়া ছাড়াও অভিনয় করছেন অমিতাভ বচ্চন, নাগার্জুনা, মৌনি রায় প্রমুখ। সবকিছু ঠিক থাকলে আগামী ৯ সেপ্টেম্বর ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমাটি মুক্তির কথা রয়েছে।
প্রীতি / প্রীতি
সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী
এক সঙ্গে ফিরছেন অমিতাভ-মাধুরী
কাশফুলের কোমল স্পর্শে পূজা চেরী
চোখে পানি এসে পড়েছিল
ইসরায়েলি হয়েও কেন নেতানিয়াহুর বিরুদ্ধে সিনেমা, কারণ জানালেন নির্মাতা
ছিলেন নাপিত, ‘সেরা নাচিয়ে’ হয়ে জিতে নিলেন ১৫ লাখ রুপি
জন্মদিনের উপহার, ছেলেকে কোথায় বেড়াতে নিয়ে গেলেন অপু বিশ্বাস?
মধ্যযুগের প্রেক্ষাপটে ভয় দেখাবে ‘ওয়্যারউলফ’
সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী
সঙ্গে স্ত্রী ও প্রাক্তনের স্বামী, এমন সময়েই মেজাজ হারালেন রণবীর!
পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা
বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা