ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

সিংগাইরে অগ্নিকাণ্ডে ঘরসহ ৬টি পাটের গুদাম ছাই


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ৩-৯-২০২২ বিকাল ৫:২৬
মানিকগঞ্জের সিংগাইরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে খবর পেয়ে সিংগাইর ফায়ার সার্বিক ও মানিকগঞ্জ ফায়ার সার্ভিস প্রায় দুই ঘণ্ট চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হয়। অগ্নিকাণ্ডে ঘরসহ ৬টি পাটের গুদাম পুড়ে গেছে। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হতে পারে বলে স্থানীয়রা জানান। শনিবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার দক্ষিণ জামশা বাজারে এ ঘটনা ঘটে।
 
দক্ষিণ জামশা বাজার কমিটির সভাপতি মো. সিদ্দিকুর রহমান মোল্লা এ বিষয়ে জানান, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ বলা যাচ্ছে না। তবে  বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে আগুনের সূত্রপাত হতে পারে। এ অগ্নিকাণ্ডে পাট ব্যবসায়ী আজগর আলীর ৪০০ মণ, বাদশা মিয়ার ৪০০ মণ ও হাবিবুর রহমানের ৪০০ মণ পাট এবং ১৬০ মণ সরিষা পুড়ে গেছে। এতে ঘরসহ প্রায় ৫০-৬০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি।
 
স্থানীয় ইউপি চেয়ারম্যান গাজী কামরুজ্জামান বলেন, আগুনে পাট ব্যবসায়ীদের সমস্ত পাট পুরে গেছে। তবে হাটের দিন থাকায় হাটে লোকজন বেশি ছিল এবং ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এ কারণে বাজারের অনান্য দোকানপাট ব্যাপক ক্ষয়ক্ষতির কবল থেকে রক্ষা পেয়েছে।
 
সিংগাইর ফায়ার সার্ভিসের স্টেশন লিডার মো. বাবুল মিয়া জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে সিংগাইরের দুটি ইউনিটের সাথে মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট যোগ দিয়ে প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। তবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত হওয়া যায়নি।

এমএসএম / এমএসএম

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার

দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা

টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা