ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

শাহজাদপুরে ৯ লক্ষাধিক টাকার নিষিদ্ধ চায়না দোয়ার জাল পুড়িয়ে ধ্বংস


মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর photo মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর
প্রকাশিত: ৫-৭-২০২১ বিকাল ৫:২২

সিরাজগঞ্জের শাহজাদপুরে নিষিদ্ধ চায়না দোয়ার জালসহ একটি পিকআপ আটক করেন পৌরসভার ট্রাফিক সদস্যরা। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৮৪ পিস চায়না দোয়ার জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। সোমবার (৫ জুলাই) শাহজাদপুর পৌরসভা কার্যারলয়ের সামনে পৌর ট্রাফিক পুলিশ (চুক্তিভিত্তিক) আলামিন হোসেন ও মিজানুর রহমান যান চলাচল স্বাভাবিক রাখায় কাজ করার সময় একটি মালবাহী পিকআপভ্যানকে থামান। পরে সেখানে নিষিদ্ধ চায়না দোয়ার জাল দেখতে পেয়ে সেগুলো আটকান এবং পৌর কর্তৃপক্ষের মাধ্যমে উপজেলা মৎস্য কর্মকর্তা সাথী রানী নিয়োগীকে খবর দেন। 

পরে উপজেলা মৎস্য কর্মকর্তা সাথী রানী নিয়োগী ঘটনাস্থলে উপস্থিত হয়ে সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদ হোসেনকে জানান। সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদ হোসেন এসআই আবু তাহেরসহ পুলিশের একটি দল নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। তৎক্ষণিক ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জাল ব্যবসায়ী উপজেলার গোপীনাথপুর গ্রামের হাজী মো. দুলালের ছেলে ইয়ামিনকে (২৬) পাঁচ হাজার টাকা জরিমানা ও আটককৃত ১৮৪ পিস নিষিদ্ধ চায়না দোয়ার জাল পুড়িয়ে ধ্বংস করার নির্দেশ দেন। পরে পাইলট হাই স্কুল মাঠে জালগুলো উপজেলা মৎস্য কর্মকর্তা সাথী রানী নিয়োগী ও সহকারী কমিশনার (ভূমি) মাসুদ হোসেনের উপস্থিতিতে জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়। 

শাহজাদপুর পৌরসভার ট্রাফিক পুলিশ (চুক্তিভিত্তিক) আলামিন হোসেন জানান, দিনের বেলা পৌর সদরের প্রধান সড়ক দিয়ে ট্রাক-পিকআপ চলাচল নিষিদ্ধ থাকায় আমরা পিকআপটি থামাই এবং বাইপাস সড়ক দিয়ে যাওয়ার নির্দেশ দেই। এ সময় পিকআপচালক এবং আরোহীর সাথে কথোপকথোনে সন্দেহ হলে পিকআপে রাখা মালামাল পরীক্ষা করে দেখি পিকআপে রাখা মালামাল নিষিদ্ধ মাছ ধরার জাল। তৎক্ষণাৎ আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাই এবং তারা ব্যবস্থা গ্রহণ করেন।

শাহজাদপুর উপজেলা মৎস্য কর্মকর্তা সাথী রানী নিয়োগী বলেন, উপজেলার মৎস্যসম্পদ রক্ষায় মৎস্য অফিস কঠোর অবস্থানে রয়েছে। আমরা ইতোমধ্যেই বেশ কয়েকটি অভিযান পরিচালনা করে বিক্র‍য় নিষিদ্ধ চোয়না দোয়ার ও কারেন্ট জাল ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পুড়িয়ে ধ্বংস করেছি। এরই ধারাবাহিকতায় সোমবার জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস ও জাল ব্যবসায়ীকে ১৯৫০ সালের মৎস্যসম্পদ রক্ষা ও সংরক্ষণ আইনের ৫(খ) ধারায় পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

এমএসএম / জামান

মোহনগঞ্জে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন

গোপালগঞ্জে লালন সাঁইজির তিরোধান দিবস উদযাপিত

শরণখোলায় ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চাঁদপুরে ৩০ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদন্ড

দুর্গাপূজায় চাল বিতরণে শর্তের বেড়াজালে হয়রানি

লোহাগাড়ায় বন বিভাগের অভিযান: অবৈধ কাঠ জব্দ ও ১ একর বনভূমি দখলমুক্ত

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ

মনোহরগঞ্জে কমিটিতে পদ না পেয়ে নিজের গালে জুতাপেটা- ছাত্রদল নেতা মহসিন

ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন

নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্যদের পক্ষে কোনো সুপারিশ নয়: পটিয়ায় বিএনপি নেতা খোরশেদ আলম

নড়াইলের শেখহাটিতে সারের ডিলারশীপ নিয়োগে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

নগরকান্দা উপজেলা ও পৌর যুবদলের কমিটি ঘোষণা