চট্টগ্রামে মাসব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প পণ্য মেলার উদ্বোধন
নগরীর জিইসি মোড় এলাকাস্থ জিইসি কনভেনশন সেন্টারে মাস ব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা-২০২২ শুরু হয়েছে। মেলায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে উদ্যোক্তারা ক্ষুদ্র ও কুটির শিল্প পণ্য নিয়ে স্টল খুলেছেন। শনিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সিটি মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন। উদ্বোধনী অনুষ্ঠানে চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন মোহাম্মদ আলমগীর, সিজেকেএস ক্রিকেট কমিটির সম্পাদক আবদুল হান্নান আকবর, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের কার্যকরী সদস্য বেলাল আহমেদ, ক্ষুদ্র ও কুটির শিল্প মেলার প্রধান সমন্বয়ক মো. জয়নাল আবেদীন, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক মো. সাইফুদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো. মাসুদ খানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। মেলায় ৮০টি স্টল খোলা হয়েছে।
উদ্বোধনী বক্তব্যে আ জ ম নাছির উদ্দীন বলেন, সাধারণ ক্রেতাদের কাছে ক্ষুদ্র ও কুটির শিল্প পণ্যের চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। নগরীর অভিজাত বিপনী কেন্দ্রগুলোতে এসব পণ্যের পসরা থাকলেও সব শ্রেণীর ক্রেতারা সেইসব পণ্য কিনতে পারেন না। কেননা তাদের বাজেটের তুলনায় বিপনী কেন্দ্রগুলোতে ক্ষুদ্র ও কুটির শিল্প পণ্যের দাম স্বাভাবিক ভাবে বেশি রাখা হয় বলে দীর্ঘদিনের অনুযোগ আছে। সাধারণ ক্রেতাদের কথা বিবেচনায় রেখে আয়োজক পক্ষ জিইসি কনভেনশন সেন্টারে মাসব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প পণ্য মেলার আয়োজন করেছে। এই মেলা ক্রেতাদের মনোযোগ আকর্ষণ করবে বলে প্রত্যাশা রাখি।
এমএসএম / এমএসএম
চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা
বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ
পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ
টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ
চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান
জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’
হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি
২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার
ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু
নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন
তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন
২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ