ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

এবার হকি লিগে দল কিনছেন সাকিব!


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ৩-৯-২০২২ বিকাল ৫:৪৮

ক্রিকেট ক্যারিয়ারের শুরু থেকেই নিজের জাত চিনিয়ে আসছেন সাকিব আল হাসান। ক্রিকেটের পাশাপাশি বেশ কয়েকটা ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করিয়েও বেশ সফল হয়েছেন। এবার ফ্র্যাঞ্চাইজি হকি লিগে দল কিনছেন বাংলাদেশের সর্বকালের সেরা এই ক্রিকেটার।

ক্রিকেটের মাধ্যমেই আজকের অবস্থানে এসেছেন সাকিব। তবে বাইশ গজের খেলায় নয়, বাংলাদেশ হকি ফেডারেশন কর্তৃক আয়োজিত ফ্র্যাঞ্চাইজি লিগে দল কিনবে এই তারকা ক্রিকেটারের প্রতিষ্ঠান মোনার্ক মার্ট।

হকিতে পুরোনো গৌরব ফিরিয়ে আনতে বিভিন্ন উদ্যোগ হাতে নিয়েছে বাংলাদেশ হকি ফেডারেশন। এরই অংশ হিসেবে এবার ছয়টি ফ্র্যাঞ্চাইজি নিয়ে লিগ আয়োজন করবে দেশীয় হকির নিয়ন্ত্রক সংস্থা। এতে সাকিবের মোনার্ক মার্ট ছাড়াও অংশগ্রহণ করবে ওয়ালটন, একমি গ্রুপ, সাইফ পাওয়ারটেকের মতো একাধিক নামকরা প্রতিষ্ঠান। 

আগামী অক্টোবরের তৃতীয় সপ্তাহে শুরু হওয়ার কথা রয়েছে এই হকি লিগ।

এ বিষয়ে বাংলাদেশ হকি ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. ইউসুফ বলেন, ‘ফ্র্যাঞ্চাইজি লিগটি নিয়ে আগামী ৫ সেপ্টেম্বর এসিই-এর সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি করা হবে। এরপর আমরা অনেকগুলো বিষয় চূড়ান্ত করবো। এসব নিয়েই কাজ চলছে। আশা করি, বাংলাদেশের হকির ইতিহাসে স্মরণীয় কিছু হতে যাচ্ছে।’

প্রীতি / প্রীতি

শেন ওয়ার্নের পর একমাত্র বোলার হিসেবে হাসানের এমন কীর্তি

‘অবনমন সিটির জন্য যথেষ্ট হবে না,’ দৃষ্টান্তমূলক শাস্তি চান জেরার্ড

হুথিদের হামলায় ক্ষতবিক্ষত সৌদি আরব, প্রতিক্রিয়া জানালেন রোনালদো

বিশ্বকাপ খেলতে কোহলি-রোহিতকে ২ শর্ত দিলেন বিসিসিআই সভাপতি

পাকিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কার টেস্ট স্কোয়াড ঘোষণা, শঙ্কায় তারকা ব্যাটার

এসিএল ইনজুরিতে ফুটবলার, প্রতিপক্ষ খেলোয়াড়কে আইনি ব্যবস্থার হুমকি

ওয়েস্ট ইন্ডিজের দুই ক্রিকেটারকে শাস্তি

র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থেকে বছর শেষ করবেন জভেরেভ

ষষ্ঠ অধিনায়ক হিসেবে বাংলাদেশ টেস্টে এমন রেকর্ড রহমতের

মেসির সঙ্গে রোনালদোর যে সম্পর্কের কথা জানে না অনেকেই

ব্যালন ডি’অর নিয়ে এমবাপের ‘আমি, আমি’ স্বভাবে ক্ষুব্ধ ফরাসি কিংবদন্তি

গোপন বেতন প্যাকেজ ফাঁস, ইনফান্তিনোর বিরুদ্ধে নিয়মভঙ্গের অভিযোগ

৯৩১০ দিন পর ঘরের মাঠে প্রিমিয়ার লিগ ক্লাবের গোল, প্রথম জয়