ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

কক্সবাজারে পণ্যের মূল্য তালিকা না রাখায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা


শাহেদ ফেরদৌস হিরু, কক্সবাজার photo শাহেদ ফেরদৌস হিরু, কক্সবাজার
প্রকাশিত: ৩-৯-২০২২ বিকাল ৫:৫৫
কক্সবাজার শহরের বড় বাজারে অভিযান চালিয়ে ৩ প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শনিবার (৩ সেপ্টেম্বর) বড় বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. ইমরান হোসাইন।
 
তিনি জানান, শহরের বড় বাজারের মেসার্স শামসু বাণিজ্যালয়কে মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ২ হাজার টাকা, মেসার্স নুরুল ইসলাম বাণিজ্যালয়কে ৩ হাজার টাকা এবং বিসমিল্লাহ বাণিজ্যালয়কে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় বড় বাজার এলাকার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করে ব্যবসায়ীদের মাঝে ভোক্তা অধিকার আইন-২০০৯ সম্পর্কে প্রচারণা চালানো হয়। অভিযানকালে  ব্যবসায়ীদের স্বাস্থ্যবিধি মেনে চলা, মূল্য বেশি না রাখা, অমুমোদনবিহীন পণ্য বিক্রি না করার পরামর্শ দেয়া হয়। 
 
জনস্বার্থে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের বাজার তদারকি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন মো. ইমরান হোসাইন।

এমএসএম / জামান

আবারও র‍্যাগিংয়ের শিকার, হাসপাতালে পাবিপ্রবির নারী শিক্ষার্থী

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা

মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা

বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা

পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ

কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ

নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের

রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান

কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ