শাহজাদপুরে লকডাউন অমান্য করায় ৫ হাজার টাকা জরিমানা
করোনা সংক্রমণ রোধে জারি করা কঠোর বিধিনিষেধ (লকডাউন) অমান্য করার দায়ে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার সিরাজ প্লাজার অ্যাডভান্সড ট্রেইলার্সকে ২ হাজার ৫০০ এবং ব্যাগ বাজারকে ২ হাজার ৫০০ টাকাসহ মোট পাঁচ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৫ জুলাই) সকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মাসুদ হোসেন।
লকডাউন বাস্তবায়ন ও কার্যকর করতে উপজেলা নির্বাহী অফিসার শাহ মো. শামসুজ্জোহার নেতৃত্বে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, আনসার সদস্যরা কঠোর অবস্থানে থেকে সোমবার সকাল থেকে উপজেলার পৌর সদরসহ বিভিন্ন হাট-বাজার ও অলিগলিতে ঘুরে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে ও মাস্ক পরার জন্য আহ্বান জানান।
সরকারি নির্দেশনাগুলো মেনে চলার জন্য উপজেলা নির্বাহী অফিসার শাহ মো. শামসুজ্জোহা শাহজাদপুরবাসীর প্রতি অনুরোধ জানিয়ে বলেন, ঘরে থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন, নিয়মিত মাস্ক পরুন। সরকার কর্তৃক জারিকৃত নির্দেশনা বাস্তবায়নের জন্য উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট ও টহল পরিচালনা অব্যাহত থাকবে।
এমএসএম / জামান
মোহনগঞ্জে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত
ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন
গোপালগঞ্জে লালন সাঁইজির তিরোধান দিবস উদযাপিত
শরণখোলায় ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
চাঁদপুরে ৩০ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদন্ড
দুর্গাপূজায় চাল বিতরণে শর্তের বেড়াজালে হয়রানি
লোহাগাড়ায় বন বিভাগের অভিযান: অবৈধ কাঠ জব্দ ও ১ একর বনভূমি দখলমুক্ত
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ
মনোহরগঞ্জে কমিটিতে পদ না পেয়ে নিজের গালে জুতাপেটা- ছাত্রদল নেতা মহসিন
ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন
নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্যদের পক্ষে কোনো সুপারিশ নয়: পটিয়ায় বিএনপি নেতা খোরশেদ আলম
নড়াইলের শেখহাটিতে সারের ডিলারশীপ নিয়োগে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন