নুরুজ্জামানের মৃত্যুতে সকালের সময়ের শোক
দৈনিক সকালের সময়’র চট্টগ্রাম অফিসের চুক্তিভিত্তিক সাবেক বাণিজ্যিক নির্বাহী ও দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চ’র সাবেক বাণিজ্যিক ব্যবস্থাপক এবং দৈনিক ঢাকা ট্রিবিউন ও দৈনিক ইন্ডিপেন্ডেন্ট এর চট্টগ্রাম অফিসের সাবেক বাণিজ্যিক নির্বাহী মোঃ নুরুজ্জামানের (বাবু) এর ইন্তেকালে শোক জানিয়েছেন দৈনিক সকালের সময়ের প্রকাশক ও সম্পাদক মো. নূর হাকিম, সম্পাদক পরিষদ, প্রশাসন, হিসাব, বার্তা ও বাণিজ্যিক বিভাগ এবং চট্টগ্রাম ব্যুরো প্রধান এস এম পিন্টুসহ সকালের সময় পরিবার।
উল্লেখ্য গত শুক্রবার (২ সেপ্টেম্বর) আনুমানিক দুপুর তিন ঘটিকায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আকস্মিক মৃত্যুবরণ করেন। (ইন্না লিল্লাহে.... রাজিউন) মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর এবং তিনি স্ত্রী, দুই ছেলে ও অনেক গুণগ্রাহী রেখে গেছেন। কর্মজীবনে তিনি সদালাপী, বিনয়ী ও কর্মনিষ্ঠ ছিলেন। শুক্রবার বাদ মাগরিব নাছিরাবাদ সিএন্ডবি কলোনি জামে মসজিদ প্রাঙ্গনে ১ম জানাজা, বিশ্ব কলোনিস্থ তার বাসভবন এলাকার নন্দন আবাসিক মসজিদে বাদ এশা ২য় জানাজা শেষে তাহার মরদেহ গ্রামের বাড়ী বরিশাল নিয়ে যাওয়া হয়। ৩রা সেপ্টেম্বর শনিবার সেখানে ৩য় জানাজা শেষে সকাল ১০ টায় বরিশালে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়। তিনি নাছিরাবাদ বালক উচ্চ বিদ্যালয়ের এসএসসি ৮৬ ব্যাচ এর শিক্ষার্থী ছিলেন। তার মৃত্যুতে আরো শোক জানিয়েছেন চট্টগ্রাম নিউজ পরিবার একই সাথে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। চলার পথে সে কারো মনে কষ্ট দিয়ে থাকলে ক্ষমা ও রুহের মাগফেরাত কামনায় দোয় চেয়েছেন দৈনিক সকালের সময়ের চট্টগ্রাম ব্যুরো প্রধান এস এম পিন্টু।
এমএসএম / এমএসএম
টেকনাফে সিএনজি অটোরিকশাসহ সাড়ে তিন কোটি টাকার ৭০ হাজার ইয়াবা জব্দ
চাঁদপুরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ দুইজন গ্রেপ্তার
সাভারে শ্রমিক অসন্তোষ: ২৬৪ পোশাক কারখানায় ছুটি
সাভারে শ্রমিক অসন্তোষ: ২৬৪ পোশাক কারখানায় ছুটি
সিলেটে পৃথক অভিযানে দুই আসামি গ্রেপ্তার
পত্নীতলায় জাতীয় যুব দিবস পালিত
ধামরাইয়ে বাক্প্রতিবন্ধীর বসতবাড়িতে দুর্বৃত্তদের আগুন
চন্দনাইশে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতা কর্মসূচি
নেত্রকোণায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল এর উদ্যোগে সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে মানববন্ধন
চৌগাছায় গাছি সমাবেশ ও খেজুরের চারা বিতরণ: কৃষকদের সুবিধার্থে নির্মিত হবে মিনি কোল্ড স্টোরেজ
ধুনটে বিস্ফোরক মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা সজিব গ্রেপ্তার
রাজশাহীতে মানিক পশারীর জানাজা-দাফনে বাধার প্রতিবাদে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন