চট্টগ্রামে ক্যাব যুব গ্রুপের খাদ্য ও পুষ্টি বিষয়ক প্রচারাভিযান
চট্টগ্রামে ২দিন ব্যাপী “শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক নিরাপদ খাদ্য ও পুষ্টি বিষয়ক প্রচারাভিযাণ ৪-৫ সেপ্টেম্বর (রবি ও সোমবার) চলবে। নগরীর সরকারি কলিজিয়েট স্কুলে ৪ সেপ্টেম্বর ক্যাব যুব গ্রুপ চট্টগ্রাম মহানগরের উদ্যোগে সকাল ০৯.০০ টায় ও ৫ সেপ্টেম্বর দুপুর ১২ টা থেকে বিকাল ৩টা পর্যন্ত নগরীর সরকারি কলিজিয়েট স্কুল, আইস ফ্যাক্টরী রোড়, চট্টগ্রাম মিলনায়তনে অনুষ্ঠিত হবে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মোহাম্মদ মিজানুর রহমান। ২দিন ব্যাপী অনুষ্ঠানে বিভিন্ন সেশনে মাল্টি মিডিয়া উপস্থাপনার মাধ্যমে বক্তব্য উপস্থাপন করবেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজউল্যাহ, জেলা নিরাপদ খাদ্য অফিসার নাজমুস সুলতানা সীমা, ক্যাব চট্টগ্রাম বিভাগীয় কমিটির সাধারন সম্পাদক কাজী ইকবাল বাহার ছাবেরী প্রমুখ।
কলিজিয়েট স্কুলের প্রধান শিক্ষক মুহাম্মদ সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে মূখ্য আলোচক থাকবেন ক্যাব কেন্দ্রিয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন শিক্ষাবিদ, পরিবেশবিদ ও মুক্তিযোদ্ধা ড. ইদ্রিস আলী, পুষ্টিবিদ হাসিনা আক্তার লিপি, সাংবাদিক ও ক্যাব বিভাগীয় কমিটির সহ-সভাপতি এম নাসিরুল হক, ক্যাব মহানগর কমিটির সভাপতি জেসমিন সুলতানা পারু, দক্ষিন জেলা সভাপতি আলহাজ্ব আবদুল মান্নান প্রমুখ।
এমএসএম / এমএসএম
জয়রামপুরে ট্রেনের স্টপেজের দাবিতে ১ ঘণ্টা রেল অবরোধ, উত্তাল রেলপথ ইউএনও’র আশ্বাসে অবরোধ প্রত্যাহার
আদমদীঘিতে গাঁজাসহ আটক তিনজনের জেল-জরিমানা
ধামইরহাটে প্রকাশ্যে কৃষিঋণ বিতরণ ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
সংবাদ প্রকাশের পর লোহাগাড়া প্রশাসনে নড়াচড়া, বদলি দুই কর্মকর্তা
চাঁদপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সিলেবাস বাণিজ্য, অর্থ আদায়ের অভিযোগ
বিলাইছড়িতে টানা বর্ষণে পাহাড় ধসের আশঙ্কায় প্রশাসনের মাইকিং
দুমকীতে ৬৬ কেজি গাঁজা সহ পিকআপ জব্দ
টঙ্গীতে সংখ্যালঘু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর: তাঁতীদলের নেতা খোকনসহ ৩ জন কারাগারে
তজুমদ্দিনে মিথ্যা অপবাদে নারী-পুরুষের গলায় জুতার মালা দিয়ে হেনস্তা, মামলা দায়ের গ্রেপ্তার-৪
গাজীপুরে র্যাবের অভিযানে ৩৩.৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
বেনাপোলে মানব পাচার প্রতিরোধে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত
জয়পুরহাটে ট্রাক অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৫