আদনান আদির “জাদুকর থেনোস্”
বর্তমান সময়ের জনপ্রিয় চিত্র নায়ক۔ আদনান আদির ‘আমি তোমার রাজা তুমি আমার রানীর ব্যাপক ভাবে সফলতার লাভ করেছে।বিশেষ করে রাজবাড়ী ,পটুয়াখালী ,গুলশান সিনেমা হল গুলোতে গত ৬ মাসের মধ্যে হাওয়া সিনেমার পর দ্বিতীয় সর্বোচ্চ টিকেট বিক্রির অবস্থানে রয়েছে।শুধু তাই নয় পরানের মত সিনেমার রেকর্ড ভেঙে ফেলে আমি তোমার রাজা তুমি আমার রানী।এই সিনেমার সফলতার পর রাজবাড়ীর একটি সিনেমা হলের মালিকের সাথে ইতিমধ্যে পরবর্তী সিনেমার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন চিত্র নায়ক আদনান আদি।আদনান আদির পরবর্তী সিনেমার নাম “জাদুকর থেনোস্”।এটি মূলত একটি ইসলামিক সিনেমা এবং এই সিনেমার মধ্যে অনেক টাকা বাজেট ধরা হয়েছে বলে জানান আদনান আদি।আদি বলেন ,জাদুকর থেনোস্ সিনেমায় অধিকাংশ ক্ষেত্রে ভিএফএক্স এর কাজ থাকবে যা দর্শকরা হলিউডের সিনেমায় দেখে থাকে।এই সিনেমায় দর্শক ইসলামের অনেক মেসেজ খুঁজে পাবে যা মানুষ বাস্তব জীবনে অনুসরণ করলে উপকৃত হবে।খুব তাড়াতাড়ি সিনেমাটির শুটিং শুরু করা হবে দেশের এবং দেশের বাহিরের কয়েকটি জায়গায়।আদনান আদি দর্শকদের উদ্দেশ্যে বলেন ,আপনাদের ভালোবাসা পেয়েছি বলেই এতদূর আস্তে পেরেছি এবং নতুন সিনেমায় কাজ করার উৎসাহ পাচ্ছি তাই আশা করবো সবসময় যেন এভাবেই আপনারা আমার পাশে থাকেন এবং বাংলা সিনেমার সাথে থাকেন।
এমএসএম / প্রীতি
ইসরায়েলি হয়েও কেন নেতানিয়াহুর বিরুদ্ধে সিনেমা, কারণ জানালেন নির্মাতা
ছিলেন নাপিত, ‘সেরা নাচিয়ে’ হয়ে জিতে নিলেন ১৫ লাখ রুপি
জন্মদিনের উপহার, ছেলেকে কোথায় বেড়াতে নিয়ে গেলেন অপু বিশ্বাস?
মধ্যযুগের প্রেক্ষাপটে ভয় দেখাবে ‘ওয়্যারউলফ’
সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী
সঙ্গে স্ত্রী ও প্রাক্তনের স্বামী, এমন সময়েই মেজাজ হারালেন রণবীর!
পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা
বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা
লন্ডভন্ড স্টুডিও দেখিয়ে সালমান বললেন, ‘এটাই বাংলাদেশে সাধারণ’
দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে
কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান
মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার