অ্যাস্টন ভিলার মাঠে ম্যানসিটির হতাশাজনক ড্র
দুর্দান্ত সময় কাটাচ্ছেন আর্লিং হাল্যান্ড। কিন্তু শনিবার রাতে ম্যানচেস্টার সিটি ১-১ গোলে হতাশাজনক ড্র করেছে অ্যাস্টন ভিলার মাঠে।
৫০তম মিনিটে সাইড ফুটে ভিলা গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজকে পরাস্ত করেন হাল্যান্ড। ছয় প্রিমিয়ার লিগ ম্যাচে ১০ নম্বর গোল করেন তিনি। সবচেয়ে কম ম্যাচে লিগে ডাবল ফিগারে গোলের রেকর্ডে যৌথভাবে ভাগ বসান নরওয়েজিয়ান তারকা।
লিওন বেইলি ৭৪তম মিনিটে গোল করলে বর্তমান চ্যাম্পিয়নদের বিপক্ষে পয়েন্ট আদায় করে ভিলা। মিডফিল্ডার জ্যাকব রামসির পাস থেকে সমতা সূচক গোল করেন বেইলি।
৬ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে দুই নম্বরে ম্যানসিটি। এক ম্যাচ কম খেলে ১ পয়েন্টে এগিয়ে থেকে শীর্ষে আর্সেনাল (১৪)। সিটিজেনদের সমান পয়েন্ট নিয়ে তিনে টটেনহ্যাম হটস্পার। চেলসি ১০ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে। এক পয়েন্ট কম নিয়ে তাদের পরে ছয়ে লিভারপুল (৯)।
প্রীতি / প্রীতি
শেন ওয়ার্নের পর একমাত্র বোলার হিসেবে হাসানের এমন কীর্তি
‘অবনমন সিটির জন্য যথেষ্ট হবে না,’ দৃষ্টান্তমূলক শাস্তি চান জেরার্ড
হুথিদের হামলায় ক্ষতবিক্ষত সৌদি আরব, প্রতিক্রিয়া জানালেন রোনালদো
বিশ্বকাপ খেলতে কোহলি-রোহিতকে ২ শর্ত দিলেন বিসিসিআই সভাপতি
পাকিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কার টেস্ট স্কোয়াড ঘোষণা, শঙ্কায় তারকা ব্যাটার
এসিএল ইনজুরিতে ফুটবলার, প্রতিপক্ষ খেলোয়াড়কে আইনি ব্যবস্থার হুমকি
ওয়েস্ট ইন্ডিজের দুই ক্রিকেটারকে শাস্তি
র্যাঙ্কিংয়ের শীর্ষে থেকে বছর শেষ করবেন জভেরেভ
ষষ্ঠ অধিনায়ক হিসেবে বাংলাদেশ টেস্টে এমন রেকর্ড রহমতের
মেসির সঙ্গে রোনালদোর যে সম্পর্কের কথা জানে না অনেকেই
ব্যালন ডি’অর নিয়ে এমবাপের ‘আমি, আমি’ স্বভাবে ক্ষুব্ধ ফরাসি কিংবদন্তি
গোপন বেতন প্যাকেজ ফাঁস, ইনফান্তিনোর বিরুদ্ধে নিয়মভঙ্গের অভিযোগ