প্রশংসায় ভাসছেন কৃতি
সম্প্রতি একটি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন কৃতি স্যানন। অনুষ্ঠানস্থল থেকে বের হতেই তার ছবি ও ভিডিও নেওয়ার আবদার করেন উপস্থিত ফটোসাংবাদিকরা। এর মধ্যে এক খর্বাকৃতির ভক্তও এই অভিনেত্রীর সঙ্গে ছবি তোলার অনুরোধ করেন। এরপর কৃতি যা করলেন তা দেখে উপস্থিত সবাই বেশ অবাকই হয়েছেন।
সেই ভক্তের সঙ্গে নিজেই সেলফি তোলেন কৃতি। শুধু তাই নয়, ছোট ড্রেস পরা সত্ত্বেও ভালোভাবে ছবি তোলার জন্য বসেও পড়েন।
সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘটনার ভিডিও প্রকাশ পেয়েছে। সেই পোস্টের নিচে কৃতির প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা। একজন লিখেছেন, ‘এই ধরনের ভালো ব্যবহারের প্রশংসা হওয়া উচিত, কারণ তার পোশাক বিভ্রাটের সম্ভাবনা ছিল। তিনি বসে ছবি তুলেছেন পাশাপাশি উচ্চতা নিয়েও মন্তব্য করতে নিষেধ করেছেন। কৃতি আপনি সত্যিই রত্ন।’
বর্তমানে কৃতির ঝুলিতে বেশ কয়েকটি সিনেমা রয়েছে। প্রভসের সঙ্গে ‘আদিপুরুষ’ সিনেমায় অভিনয় করছেন তিনি। এতে সীতা চরিত্রটি রূপায়ন করবেন এই অভিনেত্রী। এছাড়া টাইগার শ্রফের সঙ্গে ‘গণপথ’, কার্তিক আরিয়ানের সঙ্গে ‘শেহজাদা’ ও বরুণ ধাওয়ানের সঙ্গে ‘ভেদিয়া’ সিনেমায় তাকে দেখা যাবে।
প্রীতি / প্রীতি
ইসরায়েলি হয়েও কেন নেতানিয়াহুর বিরুদ্ধে সিনেমা, কারণ জানালেন নির্মাতা
ছিলেন নাপিত, ‘সেরা নাচিয়ে’ হয়ে জিতে নিলেন ১৫ লাখ রুপি
জন্মদিনের উপহার, ছেলেকে কোথায় বেড়াতে নিয়ে গেলেন অপু বিশ্বাস?
মধ্যযুগের প্রেক্ষাপটে ভয় দেখাবে ‘ওয়্যারউলফ’
সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী
সঙ্গে স্ত্রী ও প্রাক্তনের স্বামী, এমন সময়েই মেজাজ হারালেন রণবীর!
পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা
বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা
লন্ডভন্ড স্টুডিও দেখিয়ে সালমান বললেন, ‘এটাই বাংলাদেশে সাধারণ’
দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে
কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান
মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার