রাজধানীর দক্ষিণখানে মাদ্রাসাছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার
রাজধানীর দক্ষিণখান থেকে ইসমাইল হোসেন (১৬) নামে এক মাদ্রাসাছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৫ জুলাই) ভোর ৫টার দিকে মিজানের গ্যেরেজ রোডের সোহেলের বাড়ির দ্বিতীয় তলায় জামিয়াতুল আনসার আল-ইসলামিয়া মাদরাসায় ঘটনাটি ঘটে।
এ বিষয়ে মৃত ইসমাইলের পিতা মোস্তফা ও মাতা ইয়াসনুর জানান, আমার ছেলেকে হত্যা করা হয়েছে। তার মুখে ও পায়ে দাগ দেখেছি। মাদরাসার রুমের ভেতর রক্ত পড়ে আছে। মাদরাসার প্রধান শিক্ষক মাহাদী হাসানের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি আমাদের কোনো উত্তর দেননি।
এ বিষয়ে মাদরাসার শিক্ষক বেলাল জানান, ইসমাইল হেফজ বিভাগে দুই বছর ধরে পড়াশোনা করছে। সকালে নামাজ পড়তে উঠলে ইসমাইলকে দেখে আমার বাবা চিৎকার করে ওঠেন এবং আমাকে ডাকেন। আমি গিয়ে তাকে ফ্লোরে পড়া অবস্থায় দেখতে পাই। আমার বাবা তাকে জানালার গ্রিলের সাথে ঝুলন্ত অবস্থায় পেয়েছেন বলে জানান শিক্ষক বেলাল।
এ বিষয়ে দক্ষিণখান থানার অফিসার ইনচার্জ শিকদার মো. শামিম হোসেনের সাথে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করেও পাওয়া যায়নি।
এমএসএম / জামান
ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী
ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন