ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

নেইমার ‘বাদ’ পড়েননি, জানালেন পিএসজি কোচ


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ৪-৯-২০২২ দুপুর ১১:৩৩

নান্তেসের বিপক্ষে ম্যাচে শুরু থেকে ছিলেন না নেইমার জুনিয়র, নেমেছিলেন বদলি হিসেবে। এতেই তৈরি হয় প্রশ্নের, ব্রাজিলিয়ান তারকা কি তাহলে বাদ পড়লেন? ম্যাচের পর সবকিছু পরিষ্কার করেছেন পিএসজি কোচ ক্রিস্টোফে গ্যালাতিয়ের। তিনি বলছেন, সবাই সব ম্যাচে খেলবে না এটাই স্বাভাবিক।

ম্যাচে অবশ্য ৩-০ গোলের সহজ জয়ই পেয়েছে পিএসজি। এই মৌসুমের শুরু থেকে দারুণ ফর্মে আছেন নেইমারও। ৫ ম্যাচে মাঠে নেমে করেছেন সাত গোল। এমন ফর্মের নেইমারকে বাদ দেওয়ার কোনো কারণ দেখেন না গ্যালাতিয়ের।  

তিনি বলেছেন, ‘আপনি বলছেন সবকিছু নতুন। কিন্তু এটা সবার ব্যস্ত সূচির সঙ্গে সম্পর্ক রাখার দায়িত্ব। আমরা অনেক খেলি। তিনদিন, এরপর চারদিন পরপর। সবাই বুঝতে পারছে চাইলেও তারা প্রতি ম্যাচের ৯৫ মিনিট খেলতে পারবে না। ’

‘আমি এগুলো নিয়ে দুবার কথা বলেছি। প্রথমবার প্রতিটা খেলোয়াড়ের সঙ্গে আর পরেরবার পুরো গ্রুপ একসঙ্গে হওয়ার পর। তাদের বলেছি, এমন হওয়াটা ঠিক আছে আর সঠিক আচরণ করতে হবে। তোমার সতীর্থদের অংশগ্রহণকেও মূল্য দিতে হবে। '

প্রীতি / প্রীতি

শেন ওয়ার্নের পর একমাত্র বোলার হিসেবে হাসানের এমন কীর্তি

‘অবনমন সিটির জন্য যথেষ্ট হবে না,’ দৃষ্টান্তমূলক শাস্তি চান জেরার্ড

হুথিদের হামলায় ক্ষতবিক্ষত সৌদি আরব, প্রতিক্রিয়া জানালেন রোনালদো

বিশ্বকাপ খেলতে কোহলি-রোহিতকে ২ শর্ত দিলেন বিসিসিআই সভাপতি

পাকিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কার টেস্ট স্কোয়াড ঘোষণা, শঙ্কায় তারকা ব্যাটার

এসিএল ইনজুরিতে ফুটবলার, প্রতিপক্ষ খেলোয়াড়কে আইনি ব্যবস্থার হুমকি

ওয়েস্ট ইন্ডিজের দুই ক্রিকেটারকে শাস্তি

র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থেকে বছর শেষ করবেন জভেরেভ

ষষ্ঠ অধিনায়ক হিসেবে বাংলাদেশ টেস্টে এমন রেকর্ড রহমতের

মেসির সঙ্গে রোনালদোর যে সম্পর্কের কথা জানে না অনেকেই

ব্যালন ডি’অর নিয়ে এমবাপের ‘আমি, আমি’ স্বভাবে ক্ষুব্ধ ফরাসি কিংবদন্তি

গোপন বেতন প্যাকেজ ফাঁস, ইনফান্তিনোর বিরুদ্ধে নিয়মভঙ্গের অভিযোগ

৯৩১০ দিন পর ঘরের মাঠে প্রিমিয়ার লিগ ক্লাবের গোল, প্রথম জয়