আজ ফের মুখোমুখি ভারত-পাকিস্তান
এশিয়া কাপের ম্যাচে আজ আবারো মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। গত ২৮ আগস্ট গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল এই দুই দল। সুপার ফোরেও নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি ভারত ও পাকিস্তান।
বাংলাদেশ সময় রাত ৮টায় দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি।
গ্রুপ পর্বের ম্যাচে ৫ উইকেটের জয় পেয়েছিল ভারত। পাকিস্তানের দেওয়া ১৪৮ রানের লক্ষ্যে ভারত পৌঁছেছিল ৫ উইকেট ও ২ বল হাতে রেখে। দুদলই নিজেদের সর্বশেষ ম্যাচ খেলেছে হংকংয়ের বিপক্ষে। ভারত ৪০ রানে জিতলেও হংকংকে ৩৮ রানে অলআউট করে দিয়ে পাকিস্তান জিতেছে ১৫৫ রানের বিশাল ব্যবধানে।
পাকিস্তানের বিপক্ষে ম্যাচে ব্যাটে-বলে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। আজকের ম্যাচে তাঁকে ছাড়াই খেলতে হবে ভারতের। হাঁটুর ইনজুরির কারণে খেলা হচ্ছে না জাদেজার। তাঁর জায়গায় দলে ঢুকেছেন আরেক অলরাউন্ডার অক্ষর প্যাটেল।
এদিকে, সুপার ফোরের প্রথম ম্যাচে জয় পেয়েছে শ্রীলঙ্কা। শনিবার রাতে আফগানিস্তানকে ৪ উইকেটে হারিয়েছে তারা।
প্রীতি / প্রীতি
মেন্ডিসের রেকর্ডের ম্যাচে হোয়াইটওয়াশ এড়াল লঙ্কানরা
সাত মিনিটের ঝড়ে লিলেকে উড়িয়ে দিল আর্সেনাল
অলিসের লাল কার্ড, বায়ার্নকে হতাশ করল ভাইকিং
গোল হজমের পর তেতে ওঠে প্রতিপক্ষকে উড়িয়ে দিল বার্সেলোনা
শেন ওয়ার্নের পর একমাত্র বোলার হিসেবে হাসানের এমন কীর্তি
‘অবনমন সিটির জন্য যথেষ্ট হবে না,’ দৃষ্টান্তমূলক শাস্তি চান জেরার্ড
হুথিদের হামলায় ক্ষতবিক্ষত সৌদি আরব, প্রতিক্রিয়া জানালেন রোনালদো
বিশ্বকাপ খেলতে কোহলি-রোহিতকে ২ শর্ত দিলেন বিসিসিআই সভাপতি
পাকিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কার টেস্ট স্কোয়াড ঘোষণা, শঙ্কায় তারকা ব্যাটার
এসিএল ইনজুরিতে ফুটবলার, প্রতিপক্ষ খেলোয়াড়কে আইনি ব্যবস্থার হুমকি
ওয়েস্ট ইন্ডিজের দুই ক্রিকেটারকে শাস্তি
র্যাঙ্কিংয়ের শীর্ষে থেকে বছর শেষ করবেন জভেরেভ