খানসামায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে পণ্ড বিক্ষোভ সমাবেশ
জ্বালানি তেল, গ্যাস, বিদ্যুৎসহ সকল নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের চরম ঊর্ধ্বগতি এবং ভোলা জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিম ও ছাত্রদল সভাপতি নূর আলম হত্যার প্রতিবাদে প্রায় ৮ বছর পর দিনাজপুরের খানসামা উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে বিক্ষোভ সমাবেশে সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সদস্য আখতারুজ্জামান মিয়া ও জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শিল্পপতি হাফিজুর রহমানের সমর্থকদের মধ্যে তর্ক-বিতর্ক ও সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষের পর সমাবেশ পণ্ড হয়ে যায়। শনিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার পাকেরহাটের বাইপাস সড়কে মিজানুর রহমান চৌধুরীর চাতালে বিক্ষোভ সমাবেশের শেষের মুহূর্তে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিক্ষোভ সমাবেশ চলাকালীন ছাত্রদলের আহ্বায়ক আব্দুর রউফ এক কর্মীকে ফেস্টুন নামানোর কথা বলে। ওই কর্মী ফেস্টুন না নামালে একটি থাপ্পড় মারে এতে বিক্ষুব্ধ নেতাকর্মীদের আঘাতে আহত হন তিনি। এতে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে ছাত্রদল ও বিএনপির একাধিক কর্মী আহত হয়। পরে সিনিয়র নেতৃবৃন্দ কর্মীদের শান্ত ও পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পরে আহত ব্যক্তিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
উপজেলা বিএনপির আহ্বায়ক আমিনুল হক চৌধুরী বিএসসি'র সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামান মিয়া ও প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি।
এ সময় উপস্থিত ছিলেন- সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. আব্দুল হালিম, সাবেক সহ-সভাপতি শিল্পপতি হাফিজুর রহমান সরকার, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান চৌধুরী, যুগ্ম আহ্বায়ক ও ভাবকী ইউপি চেয়ারম্যান রবিউল আলম তুহিন, সদস্য শফিকুল ইসলাম, খামারপাড়া ইউপি চেয়ারম্যান আবু বকর সিদ্দিক চৌধুরী, গোয়ালডিহি ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন লিটন, জেলা পরিষদের সাবেক সদস্য শরিফুল ইসলাম প্রধানসহ উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল ও ইউনিয়ন ও উপজেলা বিএনপির নেতাকর্মীরা।
এ সময় বক্তারা বলেন, এই সরকার নিশি রাতের সরকার। ভোলায় জীবন দিয়েছে, নারায়ণগঞ্জে জীবন দিয়েছে! আপনারা আগামীতে জীবন দিতে প্রস্তুত তো? দেশের মানুষ আজ ভাল নেই। বাঁচাও দেশ খালেদার নির্দেশ। আমরাও খেলোয়াড় খেলার জন্য আমরাও প্রস্তুত।
এমএসএম / জামান
কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান
আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার
নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ
গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন
বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন
ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা
সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা
নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা
আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ
তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো
রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়
Link Copied