ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী কোচকে নিচ্ছে পাঞ্জাব কিংস
সানরাইজার্স হায়দরাবাদের পর আইপিএলের আরেক দল পাঞ্জাব কিংস তাদের নতুন হেড কোচ ঠিক করে ফেলেছে। অনিল কুম্বলের সঙ্গে চুক্তি নবায়ন না করার সিদ্ধান্ত নেওয়ার পর ইংল্যান্ডের সাবেক হেড কোচ ট্রেভর বেইলিসকে নতুন দায়িত্ব দিচ্ছে পাঞ্জাব কিংস।
কুম্বলের অধীনে শেষ তিন আসরে একবারও প্লে-অফ খেলতে পারেনি পাঞ্জাব। এবার বেইলিসের হাতে দলকে ছাড়ছে কর্তৃপক্ষ। বেইলিসের অধীনে ২০১৯ সালে নিজেদের ইতিহাসের প্রথম ওয়ানডে বিশ্বকাপ জিতেছিল ইংল্যান্ড। তার অধীনেই প্রথম শিরোপার খোঁজে নামবে পাঞ্জাব।
আইপিএলে এর আগেও কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে বেইলিসের। ২০১২ ও ২০১৪ সালের আসরে তার অধীনেই চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা নাইট রাইডার্স। এছাড়া ২০২০ ও ২০২১ সালের আসরে সানরাইজার্স হায়দরাবাদের হেড কোচ ছিলেন বেইলিস।
বর্তমানে ইংল্যান্ডের একশ বলের টুর্নামেন্ট দ্য হান্ড্রেডে লন্ডন স্পিরিটের কোচের দায়িত্ব পালন করছেন বেইলিস। এই টুর্নামেন্ট শেষে তার সঙ্গে শিগগির কাগুজে আনুষ্ঠানিকতা সেরে ফেলা হবে বলে ভারতীয় সংবাদমাধ্যমে জানিয়েছেন পাঞ্জাব কিংসের এক কর্মকর্তা।
আইপিএল ইতিহাসে পাঞ্জাব কিংসের ফলাফল খুব একটা ভালো নয়। টুর্নামেন্টে মাত্র দুইবার (২০০৮ ও ২০১৪) প্রথম রাউন্ড পেরিয়ে প্লে-অফ খেলতে পেরেছে তারা। এর মধ্যে সর্বোচ্চ সাফল্য ২০১৪ সালের আসরে রানার্সআপ হওয়া। সেবার বেইলিসের কলকাতার কাছেই হেরেছিল পাঞ্জাব।
এমএসএম / এমএসএম
দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ
লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের
ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’
‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ
আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর
দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ
৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো
৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়
৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন
‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’
অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন
শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ