গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে যা লিখলেন শাকিব খান
স্বাধীনতা ও একুশে পদকপ্রাপ্ত গীতিকার গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন শোবিজ অঙ্গণের অনেক তারকা। বাদ গেলেন না ঢালিউড সুপারস্টার শাকিব খানও। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রয়াত গীতিকারের একটি ছবি পোস্ট করে শোক জানিয়েছেন শাকিব।
অভিনেতা লিখেছেন, ‘বাংলা গানে এক অনন্য-অসাধারণ গীতিকার গাজী মাজহারুল আনোয়ার আঙ্কেল আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। পরম শ্রদ্ধেয় এই মানুষটির মৃত্যুতে গভীর শোকপ্রকাশ ও বিদেহী আত্মার শান্তি কামনা করছি।’
‘বর্ণিল কর্মময় জীবনে গাজী আঙ্কেল গানের বাইরে বিকশিত হয়েছেন চলচ্চিত্র নির্মাণ, চিত্রনাট্যকার ও প্রযোজক হিসেবেও। শিল্প সংস্কৃতির প্রায় প্রতিটি সেক্টরে তিনি রেখেছেন বিস্ময়কর সব সাফল্য। মুক্তিযুদ্ধ, দেশপ্রেম, প্রকৃতি, জীবনবোধ, প্রেম, বিরহ, স্নেহ; বৈচিত্রময় সব অনুভূতি প্রকাশে এদেশের মানুষের হৃদয়ে মনিকোঠায় আজীবন ভীষণ প্রিয় হয়ে থাকবে গাজী মাজহারুল আনোয়ারের অমর সব সৃষ্টি।’
পারিবারিক সূত্রে জানা যায়, রবিবার ভোরে বাথরুমে যেতে গিয়ে পড়ে যান গাজী মাজহারুল আনোয়ার। অসুস্থ অবস্থায় সোয়া ৬টার দিকে তাকে নেওয়া হয় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। দীর্ঘদিন ধরে তিনি এসিডিটিতে ভুগছিলেন।
প্রীতি / প্রীতি
ইসরায়েলি হয়েও কেন নেতানিয়াহুর বিরুদ্ধে সিনেমা, কারণ জানালেন নির্মাতা
ছিলেন নাপিত, ‘সেরা নাচিয়ে’ হয়ে জিতে নিলেন ১৫ লাখ রুপি
জন্মদিনের উপহার, ছেলেকে কোথায় বেড়াতে নিয়ে গেলেন অপু বিশ্বাস?
মধ্যযুগের প্রেক্ষাপটে ভয় দেখাবে ‘ওয়্যারউলফ’
সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী
সঙ্গে স্ত্রী ও প্রাক্তনের স্বামী, এমন সময়েই মেজাজ হারালেন রণবীর!
পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা
বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা
লন্ডভন্ড স্টুডিও দেখিয়ে সালমান বললেন, ‘এটাই বাংলাদেশে সাধারণ’
দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে
কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান
মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার