ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

অবসরে মুশফিক, যা বললেন জালাল ইউনুস


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ৪-৯-২০২২ দুপুর ২:১০

টি-টোয়েন্টি ক্রিকেটে মুশফিকুর রহিমের ব্যাটে রান নেই অনেক দিন ধরে। বাংলাদেশ দলে তার জায়গা নিয়েও উঠছিল প্রশ্ন। এবার সব আলোচনা থামিয়ে দিলেন তিনি নিজেই। আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিলেন অভিজ্ঞ এই মিডল অর্ডার ব্যাটসম্যান। 

সামাজিক যোগাযোগ মধ্যমে আজ রবিবার দুপুরে এই ঘোষণা দেন মুশফিক। তবে টেস্ট ও ওয়ানডেতে খেলা চালিয়ে যাবেন বলে জানান তিনি। জাতীয় দলের এ উইকেটকিপার ব্যাটারের অবসরের ঘোষণায় বিস্মিত করেছে দেশের ক্রিকেটপ্রেমীদের। এমনকি, মুশফিকের এ ঘোষণায় অবাক হয়েছেন বোর্ডের ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। 

বিসিবির এ ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে বলেছেন, আমাকে বা আমাদের (বিসিবি) আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি মুশফিক। যেহেতু আমি বা আমরা আনুষ্ঠানিকভাবে কিছু জানি না, তাই আমাদের আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া জানানো মানায় না।

তবে মুশফিকের এমন সিদ্ধান্তকে স্বাগত জানান জালাল।  তিনি বলেন, তবে যেহেতু সে সামাজিক যোগাযোগমাধ্যমে অবসরের ঘোষণা দিয়েছে, আমি তার এ সিদ্ধান্তকে সাধুবাদ জানাই। আমি মনে করি এটি খুবই সময়োচিত সিদ্ধান্ত নিয়েছে সে। তার ভবিষ্যৎ ক্যারিয়ারের জন্য শুভকামনা থাকবে।

জানা গেছে, ফেসবুকে পোস্ট দেওয়ার পাশাপাশি বিসিবিতে আনুষ্ঠানিক চিঠি দিয়ে নিজের অবসরের কথা জানিয়েছেন মুশফিক। হয়তো সে চিঠি জালাল ইউনুসের হাতে পৌঁছায়নি তখনো।

 

প্রীতি / প্রীতি

মেন্ডিসের রেকর্ডের ম্যাচে হোয়াইটওয়াশ এড়াল লঙ্কানরা

সাত মিনিটের ঝড়ে লিলেকে উড়িয়ে দিল আর্সেনাল

অলিসের লাল কার্ড, বায়ার্নকে হতাশ করল ভাইকিং

গোল হজমের পর তেতে ওঠে প্রতিপক্ষকে উড়িয়ে দিল বার্সেলোনা

শেন ওয়ার্নের পর একমাত্র বোলার হিসেবে হাসানের এমন কীর্তি

‘অবনমন সিটির জন্য যথেষ্ট হবে না,’ দৃষ্টান্তমূলক শাস্তি চান জেরার্ড

হুথিদের হামলায় ক্ষতবিক্ষত সৌদি আরব, প্রতিক্রিয়া জানালেন রোনালদো

বিশ্বকাপ খেলতে কোহলি-রোহিতকে ২ শর্ত দিলেন বিসিসিআই সভাপতি

পাকিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কার টেস্ট স্কোয়াড ঘোষণা, শঙ্কায় তারকা ব্যাটার

এসিএল ইনজুরিতে ফুটবলার, প্রতিপক্ষ খেলোয়াড়কে আইনি ব্যবস্থার হুমকি

ওয়েস্ট ইন্ডিজের দুই ক্রিকেটারকে শাস্তি

র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থেকে বছর শেষ করবেন জভেরেভ

ষষ্ঠ অধিনায়ক হিসেবে বাংলাদেশ টেস্টে এমন রেকর্ড রহমতের