শাহজাদপুর থানার ওসি (তদন্ত) শেখ মঈনুল ইসলামকে বিদায় সংবর্ধনা প্রদান
শাহজাদপুর থানার ওসি (তদন্ত) শেখ মঈনুল ইসলামকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। সাংবাদিক ও সংস্কৃতিকর্মীদের পক্ষ থেকে শনিবার (৩ সেপ্টেম্বর) রাতে এ সংবর্ধনা প্রদান করা হয়।
সাংবাদিক ও সংস্কৃতিকর্মী পিএম পলাশের সঞ্চালনায় এবং সিটি ফাউন্ডেশনের সভাপতি মো. রেজাউল করিমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদায়ী পুলিশ কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- শাহজাদপুর প্রসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক আল আমিন হোসেন, দপ্তর সম্পাদক মো. জহুরুল ইসলাম, মাই টিভি প্রতিনিধি জাকারিয়া মাহমুদ, মৎস্যজীবী লীগের পৌর শাখার সভাপতি আলমগীর হোসেন লালন প্রমুখ।
বক্তারা বিদায়ী এই পুলিশ কর্মকর্তার শাহজাদপুরের কর্মময় জীবনের স্মৃতিচারণ করে আবেগঘন বক্তব্য দেন। একই সাথে দেশের কল্যাণে কাজ করে পুলিশ বাহিনীর সুনাম অর্জনসহ তার ব্যক্তিগত ও পারিবারিক জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করা হয়।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সাংবাদিক মাহফুজুর রহমান মিলন, বিভিন্ন সংগঠনের সংস্কৃতিকর্মী, সাংবাদিক ও মৎস্যজীবী লীগের নেতৃবৃন্দ।
আলোচনা শেষে পুলিশ কর্মকর্তা শেখ মঈনুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানান আয়োজকরা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় বিদায়ী অফিসারকে উৎসর্গ করে সংগীত পরিবেশন করেন- উজ্জ্বল হোসেন, পিএম পলাশ, আশরাফুল ইসলাম বাবু, মিজান এবং বাবলু।
উল্লেখ্য, শেখ মঈনুল ইসলাম ২০০৬ সালের মার্চে বাংলাদেশ পুলিশে সাব ইনস্পেকটর পদে যোগ দেন। ২০২১ সালের ৩১ অক্টোবর শাহজাদপুর থানায় অফিসার ইনচার্জ (তদন্ত) পদে যোগ দেন। রোববার (৪ সেপ্টেম্বর) বদলি হয়ে খুলনা রেঞ্জে যোগ দিবেন বলে জানা গেছে।
এমএসএম / জামান
চরভদ্রাসন স্বাস্থ্যকমপ্লেক্সে হটাৎ উপস্থিত স্বাস্থ্যমন্ত্রী
গলাচিপায় মাদ্রাসাছাত্র অপহরণ, ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি
জয়পুরহাটের ৬ জন হকি খেলোয়াড় যাচ্ছেন চীনে অনূর্ধ্ব-২০ এশিয়া কাপে
মনপুরা ইউপি নির্বাচন নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানিয়েছেন চেয়ারম্যান প্রার্থী জিয়াউর রহমান
বাঘায় মাদকসহ বিভিন্ন অপরাধে ৬ জন আটক, চরাঞ্চলে রাতভর অভিযান
ফসলের জমি থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চলছে রোদেলা টাওয়ারের কাজ
ধুনটে নার্সের পারিবারিক বিরোধে চিকিৎসককে জড়িয়ে অপপ্রচারের অভিযোগ
অষ্টগ্রাম রাস গোবিন্দ উচ্চ বিদ্যালয়ের পলাতক প্রধান শিক্ষক আব্দুস শহিদের অপসারণের দাবীতে মানববন্ধন
মহেশখালী থেকে অস্ত্রের চালান ঠেকাল পুলিশ:গ্রেফতার ২ জন
মাদকমুক্ত সমাজ গড়তে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রতিমন্ত্রী মীর হেলালের
দলীয় পদ থেকে অব্যাহতি চেয়ে সংবাদ সম্মেলন