বগুড়ায় অনুমোদনহীন কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা
বগুড়ার শেরপুরে ভেজাল এবং অনুমোদনহীন পৌল্ট্রি ফিড তৈরির কারখানায় অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত ৫০ হাজার টাকা জরিমানা করেছে। শনিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ময়নুল ইসলামের নেতৃত্বে ভেজালের বিরুদ্ধে পরিচালিত মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী মেজিস্ট্রেট মো. ময়নুল ইসলাম।
এ সময় প্রসিকিউটর ছিলেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. রায়হান পিএএ। সহযোগিতা করেন শেরপুর থানা পুলিশে সদস্যরা।
সূত্রমতে, গোপন সংবাদের ভিত্তিতে একটি অবৈধ, লাইসেন্সহীন পশুখাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে মৎস্য খাদ্য ও পশুখাদ্য আইন-২০১০-এর ধারা ৪-এর আওতায় নগদ ৫০ হাজার টাকা জরিমানাসহ পরবর্তী বৈধ লাইসেন্স গ্রহণ পর্যন্ত ফিড মিলটি বন্ধ রাখতে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয় এবং তা মনিটরিংয়ের জন্য উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রায়হান পিএএ-কে নির্দেশ দেয়া হয়।
এ প্রসঙ্গে শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ময়নুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশ বাস্তবায়নে ভেজাল ও নকলবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
এমএসএম / জামান
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
Link Copied