ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

পাঁচবিবিতে ব্যাটারি চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার


পাঁচবিবি,  প্রতিনিধি photo পাঁচবিবি, প্রতিনিধি
প্রকাশিত: ৪-৯-২০২২ দুপুর ৩:১
জয়পুরহাটের পাঁচবিবি বিটিসিএল (টিএন্ডটি) অফিসের ইঞ্জিন রুমের গ্রিল কেটে ১২টি ব্যাটারি চুরি করে পালানোর সময় ৩ চোরকে গ্রেফতার করে পুলিশ। সরকারি সম্পদ চুরির অপরাধে টিঅ্যান্ডটি অফিসের জুনিয়র লাইনম্যান মো. জালাল হোসেন বাদী হয়ে তাদের বিরুদ্ধে থানায় মামলা করেছেন। অফিসের মেশিন চালু করার জন্য সংরক্ষিত ১২টি ব্যাটারিই চুরি করে পালানোর চেষ্টা করছিল চোরেরা। ব্যাটারিগুলোর আনুমানিক মূল্য পৌনে ২ লাখ টাকা বলে জানান জালাল।
 
গ্রেফতারকৃত চোরো হলো- জয়পুরহাট সদরের পলিবাড়ী খঞ্জনপুর এলাকার মৃত কিনামুদ্দিনের ছেলে রুবেল হোসেন (২২), হাতিলগাড়ির মৃত মোজ্জাফর হোসেনের ছেলে মামুন হোসেন (৩৯) এবং কেশবপুর এলাকার মৃত লালু মিয়ার ছেলে শিপন হোসেন (৪৫)।
 
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেব বলেন, গতকাল শনিবার গভীর রাতে টিঅ্যান্ডটি অফিসের প্রাচির টপকিয়ে ভেতরে প্রবেশ করে গ্রেফতারকৃত চোরেরা। সুকৌশলে ইঞ্জিন রুমের গ্রিল কেটে ব্যাটারিগুলো চুরি করে। প্রাচীর সংলগ্ন গলিতে রাখা চুরির কাজে ব্যবহৃত ভ্যানে ব্যাটারিগুলো তুলতে গিয়ে অসাবধনতায় বিকট শব্দ হয়। ওই সময় অফিসে থাকা নাইটগার্ড ব্যাটারি চুরি দেখতে পেয়ে চোর চোর বলে চিৎকার করেন। থানার টহল দলের পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে চুরি হওয়া ব্যাটারিসহ চোরদের হাতেনাতে আটক করে।
 
তারা জেলা চোর চক্রের সদস্য বলেও জানান থানার ওসি। ১৮৬০ সালের পেনাল কোড, ৪৫৭ ও ৩৮০ ধারায় সংগোপনে গৃহে প্রবেশপূর্বক চুরির অপরাধ মামলায় তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

এমএসএম / জামান

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার