ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

বালাগঞ্জ এলজিইডি কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের টেন্ডার বয়কট ও মানববন্ধন


বালাগঞ্জ প্রতিনিধি photo বালাগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ৪-৯-২০২২ দুপুর ৩:৫২
সিলেট জেলার ন্যায় বালাগঞ্জ উপজেলা এলজিইডি কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ টেন্ডার বয়কট করার আহ্বান জানিয়েছেন। বাজারদরের সাথে সামঞ্জস্য না রেখে নতুন রেট সিডিউল-২০২২ প্রণয়ন এবং বর্তমান নির্মাণসামগ্রীর লাগামহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদে রোববার (৪ সেপ্টেম্বর) সকালে এ আহ্বান জানান তারা। সেই সাথে বালাগঞ্জ স্থানীয় সরকার প্রকৌশল দপ্তরের সামনে নেতৃবৃন্দ মানববন্ধন করেন।
 
জেলা এলজিইডি কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি এমএ মতিন বলেছেন, বর্তমানে নির্মাণসামগ্রীর দাম অনেক বৃদ্ধি পেয়েছে। কিন্তু ঠিকাদারি কাজের সামগ্রীর দাম সরকারিভাবে নির্ধারণ করে দেয়া হয়। তার চেয়ে বেশি দামে কিনতে হচ্ছে। এ কাজে অর্থ বরাদ্দ কমে ঠিকাদাররা ক্ষতিগ্রস্ত হচ্ছে। দাম বৃদ্ধি পাওয়ায় পূর্বের কাজ তোলা যাচ্ছে না।
 
সংগঠনের সাধারণ সম্পাদক মো. জুনেদ মিয়াসহ সকল নেতৃবৃন্দ অ্যাসোসিয়েশনের সভাপতির সাথে একমত পোষণ করেন।
 
মানববন্ধনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ফারুক আহমদ, সহ-সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া রেজোয়ান, সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান রাসেল, কন্ট্রাক্টর নয়ন তালুকদার, শাহজাহান, বদরুল ইসলাম প্রমুখ।

এমএসএম / জামান

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার