ঢাকা বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

আদালতে হাজিরা শেষে বাড়ি ফেরার পথে মা-ছেলেকে পিটিয়ে আহত


বালিয়াকান্দি প্রতিনিধি photo বালিয়াকান্দি প্রতিনিধি
প্রকাশিত: ৪-৯-২০২২ দুপুর ৩:৫৩

রাজবাড়ী আদালতের মামলার হাজিরা শেষে বাড়ি ফেরার পথে মা ও ছেলেকে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষসহ ভাাড়াটিয়া লোকজন। রোববার (৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার ইসলামপুর ইউনিয়নের হেরন্নকান্দি গ্রামের শহিদ মোল্লার ছেলে আহত সাবু মোল্লো (২২) জানান, বেশ কিছুদিন ধরে একই গ্রামের মৃত আখর আলী শেখের ছেলে লিয়াকত শেখ (৫৫), লিয়াকত আলী শেখের ছেলে কামরুল শেখ (৩৫) এবং আমিরুল শেখ (৩০), মিজান গাজীর ছেলে মানিক (৪৫)-এর সাথে জমির বিরোধ চলে আসছিল।

এ ঘটনাকে কেন্দ্র করে গত ৩০ আগষ্ট মঙ্গলবার দুপুর ২টার দিকে আমি ও আমার মা মনোয়ারা বেগম রাজবাড়ী আদালতের ৪১০নং মামলার হাজিরা শেষে অটোবাইকযোগে বাড়ি ফেরার সময় রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের কাজীবান্দা এলাকায় আসা মাত্র প্রতিপক্ষের আত্নীয় কাজীবান্দা গ্রামের ফজলু পাটোয়ারীর ছেলে সেলিম পাটোয়ারীসহ ৭-৮ জন সন্ত্রাসী প্রকৃতির লোকজন অটো থেকে নামিয়ে তাদের হাতে থাকা লোহার রড দিয়ে আমার ও আমার মাকে বেদম পিটিয়ে আহত করে। পথচারীগণেরা আহত অবস্থায় আমার ও মা কে উদ্ধার করে প্রথমে বালিয়াকান্দি হাসপাতালে পরে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর হাসপাতালে ভর্তি করে।

আহত মনোয়ারা বেগম জানান, আমার নিজ নামীয় দলিলকৃত ২৪ শতক জমির উপর আমার বসত বাড়ী। এই জমির বিরোধের জের ধরে উক্ত ব্যাক্তিগণেরা গত ২৪ আগস্ট সকালে আমার বাড়ীতে বে-আইনি ভাবে প্রবেশ করে আমাকে কুপিয়ে জখম করে। এই ঘটনায় প্রতিপক্ষের বিরুদ্ধে বালিয়াকান্দি থানায় ২০নং মামলা দায়ের করি। এতে ক্ষিপ্ত হয়ে প্রতিপক্ষের আত্নীয় স্বজনসহ ভারাটিয়া লোক দিয়ে আমি ও আমার ছেলে রাজবাড়ী  আদালত থেকে বাড়ীতে ফেরার সময় অটো থামিয়ে বেদম মারপিট করে ছেলের কাছে থাকা ৫হাজার ৪শত টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

এমএসএম / জামান

মধুখালীতে ভুষণা - লক্ষণদিয়া বাজারে যুবদলের আঞ্চলিক অফিস উদ্বোধন

চরফ্যাশন চৌকি কোর্টে সাক্ষীকে আটকে রেখে পিপি হযরত আলীর চাঁদাবাজি

সরকারি হাসপাতালে রোগী ফেলে ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসক, হাতেনাতে ধরল স্থানীয়রা

ময়মনসিংহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধন

তারাগঞ্জে ১০ বস্তা ইউরিয়া সার জব্দ,এক ব্যক্তির জরিমানা

গজারিয়া ফাউন্ডেশন এর চেয়ারম্যান এর জন্মদিন উপলক্ষে গজারিয়ায় শিক্ষার্থীদের মাঝে বৃক্ষচারা বিতরণ

সান্তহার পৌরসভার উদ্যোগে গাছের চারা ও অর্থ বিতরণ

ভোলার দৌলতখানে আজহার আলী মাধ্যমিক বিদ্যালয় ফুটবলে নবম শ্রেণি চ্যাম্পিয়ন

দুই বন্ধুর দ্বন্দ্ব মেটাতে গ্রাম্য শালিশ, রায় নিয়ে দ্বিমত করায় মারধর

গোবিপ্রবির নতুন ভিসি হিসেবে অধ্যাপক ড. মো. সোহেল হাসানের যোগদান

রুপগঞ্জে বিপুল পরিমাণ মাদকসহ ৩জন গ্রেফতার

র‍্যাগিং-নির্যাতনে জিরো টলারেন্স: পবিপ্রবির ১৩ শিক্ষার্থীকে শাস্তি

পিরোজপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক, রচনা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত