ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

দর্শকদের প্রেক্ষাগৃহে ফিরিয়েছে ‘ভুল ভুলাইয়া ২’ : কিয়ারা


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ৪-৯-২০২২ দুপুর ৪:৩১

কিয়ারা আদভানি বর্তমানে বলিউডের অন্যতম প্রধান একজন অভিনেত্রী। ২০১৪ সালে চলচ্চিত্র ‘ফুগলি’ দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেন তিনি। প্রয়াত সুশান্ত সিং রাজপুত এবং দিশা পাটানির সহ-অভিনেতা হিসেবে ২০১৬ সালে ‘এমএস ধোনি : দ্য আনটোল্ড স্টোরি’ দিয়ে মূলত খ্যাতি অর্জন করেছিলেন কিয়ারা। এর পর থেকে এই অভিনেত্রীকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি।

কিয়ারা বর্তমানে তার সম্প্রতি মুক্তিপ্রাপ্ত হরর-কমেডি চলচ্চিত্র ‘ভুল ভুলাইয়া ২’-এর সাফল্যে আচ্ছন্ন, যা এই বছরের দ্বিতীয় সর্বোচ্চ আয়কারী হিন্দি চলচ্চিত্র হিসেবে বক্স অফিস কাঁপিয়েছে।

সম্প্রতি হ্যালো ম্যাগাজিনের সঙ্গে কিয়ারা ‘ভুল ভুলাইয়া ২’-এর সাফল্যের বিষয়ে কথা বলেছেন। তিনি বলেছেন, ‘এই সাফল্য পুরো দলের জন্য অপ্রতিরোধ্য ছিল। আমরা এই সিনেমায় তিন বছর ধরে কাজ করেছি, এমনকি মহামারি চলাকালীনও। অবশেষে এর সাফল্যে সবাই খুশি ছিল। এটি একটি পারিবারিক কমেডি হিসেবে দুর্দান্ত সিনেমা, যেটিতে ভয়ের গল্পও রয়েছে, যা মানুষকে অনেক বেশি আকর্ষিত করেছে। ’

তিনি আরো বলেন,‘ভুল ভুলাইয়া ২’ একটি সুপরিচিত ফ্র্যাঞ্চাইজির অংশ ছিল। তাই আমাদের জন্য অনেক বড় চ্যালেঞ্জ ছিল এটি বানানো। তবে সিনেমাটি দর্শকদের প্রেক্ষাগৃহে ফিরিয়ে এনেছে এবং এই বছরের সর্বোচ্চ আয় করা সিনেমা হিসেবে ইন্ডাস্ট্রিতে আশার সঞ্চার করেছে।

‘ভুল ভুলাইয়া ২’-এর পরে কিয়ারার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ‘জুগজুগ জিয়ো’ সিনেমাটিও বক্স অফিসে হিট হয়েছে।  ‘জুগজুগ জিয়ো’তে কিয়ারার সঙ্গে বরুণ ধাওয়ান, অনিল কাপুর ও নীতু কাপুরও অভিনয় করেছেন।

সূত্র : পিংকভিলা

প্রীতি / প্রীতি

ইসরায়েলি হয়েও কেন নেতানিয়াহুর বিরুদ্ধে সিনেমা, কারণ জানালেন নির্মাতা

ছিলেন নাপিত, ‘সেরা নাচিয়ে’ হয়ে জিতে নিলেন ১৫ লাখ রুপি

জন্মদিনের উপহার, ছেলেকে কোথায় বেড়াতে নিয়ে গেলেন অপু বিশ্বাস?

মধ্যযুগের প্রেক্ষাপটে ভয় দেখাবে ‘ওয়্যারউলফ’

সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী

সঙ্গে স্ত্রী ও প্রাক্তনের স্বামী, এমন সময়েই মেজাজ হারালেন রণবীর!

পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা

বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা

লন্ডভন্ড স্টুডিও দেখিয়ে সালমান বললেন, ‘এটাই বাংলাদেশে সাধারণ’

দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে

কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান

মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার

হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ