ঘরে সিঁধ কেটে বাচ্চা চুরি করে বিক্রি: গ্রেফতার ২
মানিকগঞ্জের সাটুরিয়ায় আবু বক্কর নামে আড়াই বছরের এক শিশু বাচ্চাকে ঘরের সিঁধ কেটে চুরি করে নিয়ে অন্যত্র বিক্রি করার দায়ে দুই জনকে গ্রেফতার করা হয়েছে। রোববার সকালে টাঙ্গাইলের নাগরপুর এলাকা থেকে ওই দুই আসামীসহ শিশুটিকে উদ্ধার করা হয়। এসময় অন্য আরেক আসামী পালিয়ে যায়।
জানা যায়, রোববার রাতে উপজেলার বরাইদ ইউনিয়নের ছনকা মাকারপুল গ্রামে আবু বক্কর নামে ওই শিশুটিকে নিয়ে তার বাবা মা নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। ভোর রাতে ঘরের সিঁধ কেটে ওই শিশুকে চুরি করে নেয় ঝন্টু ও সজল মিয়া নামে দুই নেশাখোর। এরপর তারা শিশুটিকে নিয়ে মানিকগঞ্জের দৌলতপুর এলাকার খলিসা ডাইরা গ্রামের তাসলিমা বেগমের কাছে এক হাজার টাকায় বিক্রি করে দেয়।
আবু বক্করের বাবা আরিফ হোসেন জানান, রোববার ভোর রাতে ঘুম থেকে জেগে দেখতে পাই ঘরের দরজা খোলা। এরপর ঘরের বাতি জালালে দেখতে পায় ঘরের ভেতর বড় ধরণের সিঁধ কাটা হয়েছে। পরে স্ত্রী জেসমিনকে ডাকতে গেলে দেখি বিছানায় আমার আড়াই বছরে সন্তান আবু বক্কর নেই। পরে প্রতিবেশিদের ডাকাডাকি করে ঘুম থেকে উঠিয়ে মসজিদের মাইকে মাইকিং করাই।এদিকে রাতেই মাইকিং করার পর নাগরপুর এলাকার কাওয়াখোলা এলাকা থেকে সকালে স্থানীয় জনতা সজল ও তাসলিমাকে আটক করে। পরে সাটুরিয়া থানা পুলিশকে খবর দিলেনাগরপুর এলাকা থেকে দুই আসামীসহ শিশুটিকে উদ্ধার করে পুলিশ। এসময় ঝন্টু মিয়া নামের আরেক আসামী পালিয়ে যায়।
এ ঘটনায় মানিকগঞ্জ পুলিশ সুপার মোঃ গোলাম আজাদ খান ঘটনাস্থল পরির্দশন করেছেন।সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আশরাফুল আলম জানান, শিশুটিকে চুরির ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে। ঝন্টু নামে এক আসামী পলাতক রয়েছে। তাকে ধরতে পুলিশ মাঠে কাজ করছে।
এমএসএম / এমএসএম
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা
টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা
Link Copied