টঙ্গীতে কাউন্সিলরের সহযোগিতায় অস্ত্রসহ মাদক ব্যবসায়ী আটক
টঙ্গী পশ্চিম থানাধীন সাতাইশ কাজীবাড়ি এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটককৃত ব্যক্তির নাম আব্দুর রহিম ওরফে চিকন আলী। আটককৃত আব্দুর রহিমের কাছে থেকে দেশীয় অস্ত্রসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
গাজীপুর সিটি কর্পোরেশনের ৫১নং ওয়ার্ডের কাউন্সিলর আমজাত হোসেন বলেন, দেশের বিভিন্ন জেলা থেকে এই এলাকায় কর্মসংস্থানের জন্য বহু শ্রমজীবী মানুষ আসেন। এই এলাকায় কয়েক লক্ষাধিক লোকের বসবাস। ঘনবসতিপূর্ণ এলাকা হওয়ায় বেশ কিছুদিন যাবৎ একটি সক্রিয় চাঁদাবাজ, মাদক কারবারি চক্র বিভিন্ন অপরাধ কর্মকাণ্ড চালিয়ে আসছে। এলাকায় শান্তিশৃঙ্খলা ফিরিয়ে আনতে কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে এলাকার জনগণকে সাথে নিয়ে এই সন্ত্রাসীদের বিরুদ্ধে ধারাবাহিকভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছি। গতকাল রোববার সন্ধ্যায় কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, ছাত্রলীগ নেতা মাহিদুল ইসলাম ও মামুনসহ এলাকাবাসীকে সাথে নিয়ে মাদক ব্যবসায়ী শাহ্ পরানের সহযোগী আব্দুর রহিম ওরফে চিকন আলীকে সাতাইশ কাজীবাড়ি এলাকা থেকে আটক করা হয়। পরে টঙ্গী পশ্চিম থানায় সোপর্দ করা হয়।
ইতিপূর্বে কাউন্সিলরের সহযোগিতায় টঙ্গী পশ্চিম থানা পুলিশ সাতাইশ এলাকায় অভিযান পরিচালনা করে চিহ্নিত সন্ত্রাসী মামুনের তিন সহযোগীকে গ্রেফতার করেছে।
এ বিষয়ে কাউন্সিলর আমজাদ হোসেন প্রতিবেদককে জানান, আমার নির্বাচনী ইশতেহারে এলাকার জনগণকে প্রতিশ্রুতি দিয়েছিলাম মাদক, সন্ত্রাস নির্মুলে কাজ করে যাব। এলাকায় মাদক ব্যবসায়ীকে যারা প্রশ্রয় দেবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরও আইনের আওতায় আনবে বলে আমি মনে করি।
টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ মো. শাহ্ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সাতাইশ এলাকা থেকে মাদক ব্যবসায়ী আব্দুর রহিমকে আটক করা হয়েছে। আটককৃতের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
এমএসএম / জামান
মনপুরায় সাংবাদিককে মারধর-ছিনতাই, পুলিশের অভিযানে আটক ১
আত্রাইয়ে দোকান ঘরের সিঁদকেটে ৪ লাখ টাকার মালামাল চুরি
কালিয়ায় নারী ও শিশু নির্যাতন মামলার আসামি নান্নু গ্রেফতার
যশোরে তরুণীকে গনধর্ষণের অভিযোগে মামলা গ্রেফতার দুই
ভূরুঙ্গামারীতে কাস্টমস অফিসে যানবাহনের স্তূপ:নিলাম না হওয়ায় রাজস্ব ক্ষতির আশঙ্কা
গোপালগঞ্জে শিক্ষা ও সড়ক উন্নয়নের পাঁচ প্রকল্প উদ্বোধন
টাঙ্গাইলে ব্র্যাক সিডের উদ্যোগে টেকসই কৃষি ও জনস্বাস্থ্য সুরক্ষায় কৃষকদের নিয়ে কর্মশালা
আদমদীঘিতে গৃহবধুকে আটক রেখে নির্যাতনের পর পালাক্রমে ধর্ষন, নরীসহ গ্রেপ্তার-৪
নরসিংদীতে প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
মারপিট ঘটনায় শিক্ষিকা ও অধ্যক্ষের অপসারণে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম
মাদারীপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে দোকান ঘর নির্মাণ
মসজিদের ওয়াল ভেঙে রাস্তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বাড়ি নির্মাণের অভিযোগ