ভারতকে হারিয়ে প্রতিশোধ নিলো পাকিস্তান
ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচ মানেই অলিখিত ফাইনাল। যেখানে ব্যাটিং, বোলিং তাণ্ডবের আড়ালে চলে নীরব এক যুদ্ধ। তেমনই এক যুদ্ধের সাক্ষী হলো পুরো ক্রিকেট বিশ্ব। গ্রুপ পর্বের পর এশিয়া কাপের সুপার ফোরে আবারও দেখা হয়েছিলো চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের। এবারের আসরের প্রথম ম্যাচে ভারতের কাছে পরাজয় বরণ করে পাকিস্তান। প্রতিশোধের এই ম্যাচে দারুণ পারফর্মেন্সের মাধ্যমে জয়ের হাসি ছিনিয়ে নিলো বাবর বাহিনী। আর ক্রিকেট প্রেমিরা উপভোগ করলো এক দুর্দান্ত ম্যাচ।
সুপার ফোরের আজকের ম্যাচে টসে জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠায় পাকিস্তান। ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত সূচনা এনে দেয় কে এল রাহুল ও রোহিত শর্মা জুটি।শাদাব খানের বলে আউট হয়ে প্যাভিলিয়ন ফেরার আগে ২০ বলে ২৮ রান করেন রোহিত। এর পর ব্যাট হাতে ক্রিজে নেমে ৪৪ বলে ৬০ রানের অনবদ্য এক ইনিংস খেলেন বিরাট কোহলি। দলের হয়ে তিনিই করেন সর্বোচ্চ রান। তার এই ইনিংসে ভর করেই ৭ উইকেটে ১৮১ রানের বড় সংগ্রহ পায় ভারত।
ভারতের দেয়া ১৮২ রানের টার্গেট তারা করতে নেমে ৫১ বলে ৭১ রানের এক অসাধারণ ইনিংস খেলেন মোহাম্মাদ রিজওয়ান, তবে ব্যাট হাতে আজও ব্যর্থ ছিলেন সময়ের সেরা ক্রিকেটার বাবর আজম। ১০ বলে ১৪ রান করেই সাজঘরে ফেরেন তিনি। বাবরের আউটের পর মাঠে নামেন মোহাম্মদ নওয়াজ। খেলেন এক ঝড়ো ইনিংস। ৪১ বলে তাদের ৭৩ রানের অসাধারণ জুটি গড়ে তোলেন মোহাম্মদ রিজওয়ান আর মোহাম্মদ নওয়াজ। যার মাধ্যমে ম্যাচ অনেকটাই চলে আসে পাকিস্তানের পক্ষে।
শেষ দুই ওভারে পাকিস্তানের দরকার ছিলো ২৬ রান। ১৯তম ওভারটি অভিজ্ঞ ভুবনেশ্বর কুমারের হাতে তুলে দেন রোহিত শর্মা। কিন্তু কাজের কাজ হয়নি।শেষদিকে খুশদিল শাহ ও আসিফ আলি সে চাপ সামলে দলকে ঠিকই জয়ের বন্দরে পৌঁছে দেন। যদিও ১৮তম ওভারের তৃতীয় বলে আসিফ আলির উইকেটটি পেতে পারত রবি বিষ্ণুই। কিন্তু ক্যাচ ছেড়ে দিয়ে ভারতকে হতাশায় ফেলে আর্শদীপ সিং।
সাজঘরে ফেরার আগে ৮ বলে ২ চার ও এক ছক্কার মারে ১৬ রান করেন আসিফ। ততক্ষণে জয়ের জন্য পাকিস্তানের প্রয়োজন ছিলো ২ বলে মাত্র ২ রান। ১১ বলে ১৪ রান করে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন খুশদিল ও ইফতিখার আহমেদ।
প্রীতি / প্রীতি
রিয়ালে অভিষেকের পর দিওমান্ডের স্বপ্নপূরণ করলেন রোনালদো
ঢাকায় খেলার সম্ভাবনা ব্রাজিলের, প্রতিপক্ষ হতে পারে বাংলাদেশ!
সব ধরনের ক্রিকেটকে বিদায় জানালেন ভারতের স্পিনার
‘ব্রাজিল বাংলাদেশের বিপক্ষে খেলতে চায়’
অস্ট্রেলিয়ার কাছে বাংলাদেশের হারে লাভ ভারতের
দুই দিনে বাংলাদেশের পরাজয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে কী পরিবর্তন হলো?
অস্ট্রেলিয়ায় নিয়মিত খেলার সুযোগ চান শান্ত
দু’দিনও গেল না বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্ট, আইসিসিকে উইকেট রিভিউয়ের দাবি!
ব্যাটিং বিপর্যয়ের কোনো অজুহাত নেই: শান্ত
৭৫০ বলেই শেষ হওয়া টেস্টের পিচ নিয়ে যা বললেন কামিন্স
ইনিংসে হারের পর স্টার্কের সম্মান পেল বাংলাদেশ
ইতিহাস গড়ে টেস্ট র্যাঙ্কিংয়ে ষষ্ঠস্থানে বাংলাদেশ