লিজেন্ডস লিগে খেলবেন ক্রিস গেইল
সৌরভ গাঙ্গুলি লিজেন্ডস লিগ থেকে নাম তুলে নেওয়ায় কিছুটা রঙ হারিয়েছিল কিংবদন্তিদের লিগ। টুর্নামেন্ট জমাতে এবার নিয়ে আসা হল ক্রিস গেইলকে। বীরেন্দ্র শেবাগের অধিনায়কত্বে গুজরাট জায়ান্টসদের হয়ে খেলবেন 'দ্য ইউনিভার্স বস।' হয়তো গেইল-শেবাগ জুটিকে ওপেন করতেও দেখা যাবে।
লেজেন্ডস লিগের অন্যতম কর্মকর্তা রামন রাহেজা বলেন, গত শুক্রবারের ড্রাফটের পরই ক্রিস গেইলকে নেওয়ার ইচ্ছাপ্রকাশ করেছিল গুজরাট জায়ান্টস। খেলতে রাজি হয়েছে গেইল।
আগামী ১৬ সেপ্টেম্বর ইডেনে একটি প্রদর্শনী ম্যাচ দিয়ে শুরু হবে লেজেন্ডস ক্রিকেট লিগ। নিয়ম অনুযায়ী তিন দিনের মধ্যে দল গুছিয়ে ফেলতে হবে ফ্র্যাঞ্চাইজিদের। গুজরাটে সতীর্থ লেন্ডল সিমন্সকে পাবেন গেইল।
শেবাগ ছাড়া ভারতীয়দের মধ্যে থাকছেন পার্থিব প্যাটেল, যোগিন্দর শর্মা, অশোক দিন্দা, স্টুয়ার্ট বিনি এবং মনবিন্দর বিসলা। স্পিন বিভাগ সামলাবেন ড্যানিয়েল ভেট্টরি এবং অজন্তা মেন্ডিস।
পেসারদের মধ্যে থাকছেন মিচেল ম্যাকক্লেনাঘন, স্টুয়ার্ট বিনি, অশোক দিন্দারা। লেজেন্ডস লিগের সুবাদে ক্যারিবিয়ান বিগ হিটারকে আরও একবার বাইশ গজে দেখার সুযোগ পাবে ক্রিকেট ভক্তরা।
প্রীতি / প্রীতি
মেন্ডিসের রেকর্ডের ম্যাচে হোয়াইটওয়াশ এড়াল লঙ্কানরা
সাত মিনিটের ঝড়ে লিলেকে উড়িয়ে দিল আর্সেনাল
অলিসের লাল কার্ড, বায়ার্নকে হতাশ করল ভাইকিং
গোল হজমের পর তেতে ওঠে প্রতিপক্ষকে উড়িয়ে দিল বার্সেলোনা
শেন ওয়ার্নের পর একমাত্র বোলার হিসেবে হাসানের এমন কীর্তি
‘অবনমন সিটির জন্য যথেষ্ট হবে না,’ দৃষ্টান্তমূলক শাস্তি চান জেরার্ড
হুথিদের হামলায় ক্ষতবিক্ষত সৌদি আরব, প্রতিক্রিয়া জানালেন রোনালদো
বিশ্বকাপ খেলতে কোহলি-রোহিতকে ২ শর্ত দিলেন বিসিসিআই সভাপতি
পাকিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কার টেস্ট স্কোয়াড ঘোষণা, শঙ্কায় তারকা ব্যাটার
এসিএল ইনজুরিতে ফুটবলার, প্রতিপক্ষ খেলোয়াড়কে আইনি ব্যবস্থার হুমকি
ওয়েস্ট ইন্ডিজের দুই ক্রিকেটারকে শাস্তি
র্যাঙ্কিংয়ের শীর্ষে থেকে বছর শেষ করবেন জভেরেভ