মানিকগঞ্জে মুক্তিযোদ্ধাকে পিটিয়ে আহত, উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর
মানিকগঞ্জ পৌরসভার সাবেক সচিব বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজকে কিল-ঘুষি ও লোহার রড় দিয়ে মাথায় ও চোখে আঘাত করে গুরুতর আহত করেছে প্রতীম (২৫) নামে স্থানীয় এক যুবক। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। কিন্তু তার চোখের অবস্থা আংশকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে স্থানান্তরিত করা হয়।
এ ঘটনায় আহত মুক্তিযোদ্ধা আব্দুল আজিজের শ্যালক মো. আমিনুল ইসলাম বাদী হয়ে মানিকগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রউফ সরকার।
মামলা সূত্রে জানা যায়, শহরের পূর্ব দাশপাড়া এলাকার বাসা থেকে মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ প্রতিদিনের মতো রোববার সকালে হাঁটতে বের হন। এ সময় শহরের গঙ্গাধরপট্টি এলাকায় প্রতীম নামে এক যুবক পেছন থেকে একটি মোটরসাইকেল দিয়ে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এ সময় তিনি আঘাতপ্রাপ্ত হওয়ায় প্রতিবাদ করায় উল্টো মুক্তিযোদ্ধাকে পিটিয়ে আহত করে ওই মোটরসাইকেল চালক প্রতীম। এ সময় প্রতীম তাকে প্রথমে কিল-ঘুষি মারে ও পরে লোহার রড় দিয়ে মাথায় ও চোখে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়।
এ ব্যাপারে মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রউফ সরকার বলেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজকে মারধরের অভিযোগে রোববার বিকেলে প্রতীম (২৫) নামে এক যুবককের বিরুদ্ধে মামলা হয়েছে। ঘটনাটি তদন্ত করে অতিদ্রুত আসামিকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।
এমএসএম / জামান
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা
টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা
Link Copied