ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

কোহলির মুখে আক্ষেপ


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ৫-৯-২০২২ দুপুর ১১:৩৬

সেঞ্চুরির খরা কাটেনি, তবে ফর্মে ফিরেছেন বিরাট কোহলি। দীর্ঘদিন পরে পরিচিত ছন্দে দেখাচ্ছে তাকে। চলতি এশিয়া কাপের তিনটি ম্যাচে মাঠে নেমে যথাক্রমে ৩৫, অপরাজিত ৫৯ ও ৬০ রান করেন কোহলি। স্বাভাবিকভাবেই বিরাট অফ ফর্ম কাটিয়ে উঠেছেন বলেই সকলের বিশ্বাস।

তবে মাঝের খারাপ সময়টায় কার কাছ থেকে সব থেকে বেশি সাহায্য পেয়েছেন, এমন প্রসঙ্গে অজানা এক গল্প শোনালেন বিরাট কোহলি। পাকিস্তানের বিরুদ্ধে সুপার ফোরের ম্যাচে ভারতের হারের পরে সাংবাদিক সম্মেলনে কোহলিকে মুখোমুখি হতে হয় এমন প্রশ্নের। জবাবে বিরাট যা জানান, তাতে মহেন্দ্র সিং ধোনির সঙ্গে তার সম্পর্কের বাঁধন সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যায়।

কোহলি বলেন, “আপনাদের একটা কথা বলি। যখন টেস্ট ক্যাপ্টেন্সি ছেড়েছিলাম, আমি মাত্র একজনের কাছ থেকেই একটা মেসেজ পেয়েছিলাম, যার সঙ্গে আগে আমি খেলেছি। সেটা হল মহেন্দ্র সিং ধোনি। অনেকের কাছে আমার নম্বর রয়েছে, অনেকে অনেক পরামর্শ দেয়, অনেক লোকে টিভিতে আমার খেলা নিয়ে কথা বলে, তবে যাদের কাছে আমার (ফোন) নম্বর রয়েছে, একমাত্র ধোনি ছাড়া আর কারও কাছ থেকে কোনও মেসেজ পাইনি।”

পরে কোহলি আরও যোগ করেন, “আমি আসলে বলতে চাইছি যে, কারও খেলা নিয়ে যদি আমার কিছু বলার থাকে, তবে আমি ব্যক্তিগতভাবে তার সঙ্গে যোগাযোগ করব। যদি সারা বিশ্বের সামনে তুমি তাকে পরামর্শ দাও, তবে আমার কাছে সেটা বিশেষ কোনও গুরুত্ব পায় না। যদি আমাকে কিছু বলার থাকে, তবে সরাসরি আমার সঙ্গে কথা বলা উচিত। তাতেই বোঝা যায় যে, তুমি সত্যিই আমার ভালো চাইছো।”

প্রীতি / প্রীতি

মেন্ডিসের রেকর্ডের ম্যাচে হোয়াইটওয়াশ এড়াল লঙ্কানরা

সাত মিনিটের ঝড়ে লিলেকে উড়িয়ে দিল আর্সেনাল

অলিসের লাল কার্ড, বায়ার্নকে হতাশ করল ভাইকিং

গোল হজমের পর তেতে ওঠে প্রতিপক্ষকে উড়িয়ে দিল বার্সেলোনা

শেন ওয়ার্নের পর একমাত্র বোলার হিসেবে হাসানের এমন কীর্তি

‘অবনমন সিটির জন্য যথেষ্ট হবে না,’ দৃষ্টান্তমূলক শাস্তি চান জেরার্ড

হুথিদের হামলায় ক্ষতবিক্ষত সৌদি আরব, প্রতিক্রিয়া জানালেন রোনালদো

বিশ্বকাপ খেলতে কোহলি-রোহিতকে ২ শর্ত দিলেন বিসিসিআই সভাপতি

পাকিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কার টেস্ট স্কোয়াড ঘোষণা, শঙ্কায় তারকা ব্যাটার

এসিএল ইনজুরিতে ফুটবলার, প্রতিপক্ষ খেলোয়াড়কে আইনি ব্যবস্থার হুমকি

ওয়েস্ট ইন্ডিজের দুই ক্রিকেটারকে শাস্তি

র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থেকে বছর শেষ করবেন জভেরেভ

ষষ্ঠ অধিনায়ক হিসেবে বাংলাদেশ টেস্টে এমন রেকর্ড রহমতের