ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

মুশফিকের অবসর ইস্যুতে যা বললেন সতীর্থরা


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ৫-৯-২০২২ দুপুর ১১:৩৭

২০০৬ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে পদার্পণ করেন মুশফিকুর রহিম। বাংলাদেশের সবচেয়ে অভিজ্ঞ এই ক্রিকেটার গতকাল আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটকে বিদায় বলেছেন। তার অবসরের ঘোষণায় মাহমুদুল্লাহ রিয়াদ, তামিম ইকবালরা নিজেদের ফেসবুক পেজে পোস্ট করে সাধুবাদ জানিয়েছেন। পরবর্তী অধ্যায়ের জন্য শুভকামনাও জানিয়েছেন।

শফিকের সঙ্গে মাঠ ছেড়ে বেরিয়ে আসার ছবি পোস্ট করে মাহমুদুল্লাহ রিয়াদ নিজের ফেসবুক পেজে পোস্ট করেন- ‘প্রিয় মুশফিক, তোমার ঘোষণা শুনে আমার হৃদয় ভেঙে গেছে। কিন্তু তোমার টি-২০ অর্জন ও ক্যারিয়ারের জন্য সাধুবাদ জানাই। তোমার সঙ্গে টি-২০ খেলতে পারা ছিল আনন্দদায়ক। তোমার কাজে নীতি যে কোনো ফরম্যাটে সবসময় অনুপ্রেরণাদায়ক হয়ে থাকবে।’

তামিম লিখেছেন- ‘অভিনন্দন মুশফিক! ১৫ বছর ২৭৭ দিনের টি-২০ ক্যারিয়ার কোনো ফ্লুক নয়। বছরের পর বছর তোকে খুব কাছ থেকে দেখেছি। পরিসংখ্যান সবসময় সবটুকু ফুটিয়ে তুলতে পারে না। কিন্তু তোর নিবেদন, ফ্যাশন, পরিশ্রম ও ভালোবাসা দেখেছি। তোর প্রচেষ্টা ও ঘাম ঝরানো দেখেছি। আন্তর্জাতিক টি-২০তে তোর যা কিছু অর্জন ও প্রাপ্তি, সব কিছুর জন্য অভিনন্দন আরও একবার...’

উল্লেখ্য, ২০০৬ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে পদার্পণ করেন মুশফিক। টি-টোয়েন্টি ইতিহাসে সবচেয়ে দীর্ঘতম ক্যারিয়ারের ইতি টানার আগে ১৬ বছরে ১০২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি, রান করেছেন ১,৫০০। ২০১৮ সালে নিদাহাস ট্রফিতে শ্রীলঙ্কার বিপক্ষে ক্যারিয়ারসেরা ৩৫ বলে ৭২ রানের অপরাজিত ইনিংস খেলেন মুশফিক!

প্রীতি / প্রীতি

মেন্ডিসের রেকর্ডের ম্যাচে হোয়াইটওয়াশ এড়াল লঙ্কানরা

সাত মিনিটের ঝড়ে লিলেকে উড়িয়ে দিল আর্সেনাল

অলিসের লাল কার্ড, বায়ার্নকে হতাশ করল ভাইকিং

গোল হজমের পর তেতে ওঠে প্রতিপক্ষকে উড়িয়ে দিল বার্সেলোনা

শেন ওয়ার্নের পর একমাত্র বোলার হিসেবে হাসানের এমন কীর্তি

‘অবনমন সিটির জন্য যথেষ্ট হবে না,’ দৃষ্টান্তমূলক শাস্তি চান জেরার্ড

হুথিদের হামলায় ক্ষতবিক্ষত সৌদি আরব, প্রতিক্রিয়া জানালেন রোনালদো

বিশ্বকাপ খেলতে কোহলি-রোহিতকে ২ শর্ত দিলেন বিসিসিআই সভাপতি

পাকিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কার টেস্ট স্কোয়াড ঘোষণা, শঙ্কায় তারকা ব্যাটার

এসিএল ইনজুরিতে ফুটবলার, প্রতিপক্ষ খেলোয়াড়কে আইনি ব্যবস্থার হুমকি

ওয়েস্ট ইন্ডিজের দুই ক্রিকেটারকে শাস্তি

র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থেকে বছর শেষ করবেন জভেরেভ

ষষ্ঠ অধিনায়ক হিসেবে বাংলাদেশ টেস্টে এমন রেকর্ড রহমতের