ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

শীঘ্রই বিদ্যুৎ ও পানির ব্যবস্থা করা হবে : এডিসি মাসুদ


মোরশেদ আলম, পটিয়া photo মোরশেদ আলম, পটিয়া
প্রকাশিত: ৫-৭-২০২১ বিকাল ৭:২৬

চট্টগ্রামের পটিয়া উপজেলার হাইদগাঁও ইউনিয়নে মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গৃহহীনদের ঘর প্রদান আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করেছেন চট্টগ্রাম জেলার এডিসি (এলএ শাখা) মাসুদ কামাল। সোমবার (৫ জুলাই) দুপুরে হাইদগাঁও ইউনিয়নের পাহাড়ারিকা পল্লী আশ্রয়ণ প্রকল্পের নির্মাণকাজ ও নির্মিত ঘর পরিদর্শন করেন তিনি।  এ সময় তার সাথে ছিলেন- উপজেলা নিবার্হী অফিসার ফয়সাল আহমেদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুপ্তশ্রী সাহা।

এ সময় আশ্রয়ণ প্রকল্পে ঘর পাওয়া ব্যক্তিরা বলেন, ঘর পেলেও তারা এখনো পানি ও বিদ্যুৎ পাননি। ফলে তাদের থাকা-খাওয়ায় দুর্ভোগ পোহাতে হচ্ছে। প্রকল্প এলাকায় একটি মাত্র পানির নলকূপ রয়েছে। প্রায় এক কিলোমিটার দূর থেকে তাদের পানি আনতে হয়। ফলে দ্রুত পানি ও বিদ্যুতের ব্যবস্থা করার দাবি জানান তারা।

এ ব্যাপারে চট্টগ্রাম জেলার এডিসি মাসুদ কামাল বলেন, প্রধানমন্ত্রী উপহার হিসেবে দেশের গৃহহীনদের জন্য ঘর উপহার দিয়েছেন। সরকারি খাস জায়গায় তাদের সেমি-পাকা ঘর ও জমি প্রদান করা হয়েছে। বর্তমানে পটিয়ায় ৩৬টি ঘরে বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছে। অতিসত্বর বিদ্যুৎ সংযোগসহ পানির ব্যবস্থা করা হবে। পর্যায়ক্রমে গৃহহীন পরিবারকে বিভিন্ন সুযোগ-সুবিধা দেয়া হবে।

উল্লেখ্য, পটিয়া উপজেলায় এ প্রকল্পের আওতায় হাইদগাঁও-কেলিশহর পাহাড়ি এলাকায় ১১৫টি ঘর নির্মাণ করা হয়েছে। প্রতিটি ঘর নির্মাণে ব্যয় ধরা হয়েছে ১ লাখ ৭০ হাজার টাকা। 

এমএসএম / জামান

ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী

ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন