ঢাকা বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬

ভাঙ্গুড়ায় বিএনপি-আ’লীগের পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি


পাবনা প্রতিনিধি  photo পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ৫-৯-২০২২ দুপুর ১১:৪৪

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় একই সময়ে একই স্থানে বিএনপি ও আওয়ামী লীগ পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। রোববার (৪ সেপ্টেম্বর) রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাহিদ হাসান খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ১৪৪ ধারা জারির এ আদেশ দেয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উপজেলার শরৎনগর বাজার এলাকায় জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, পরিবহন ভাড়া ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যে মূল্যবৃদ্ধির প্রতিবাদে উপজেলা বিএনপি সোমবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৫টায় বিক্ষোভ সমাবেশের ঘোষণা দেয়। অপরদিকে একই সময়ে একই স্থানে উপজেলা আওয়ামী লীগ বিক্ষোভ সমাবেশ কর্মসূচি ঘোষণা করে। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং জনজীবনে প্রতিবন্ধকতা ও বিঘ্নতা সৃষ্টি হতে পারে মর্মে  সোমবার সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত শরৎনগর বাজার ও তৎসংলগ্ন এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়।

বিষয়টি নিশ্চিত করে মোহাম্মদ নাহিদ হাসান খান বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির স্বার্থে ১৪৪ ধারা জারি করা হয়েছে। এলাকায় মাইকিং করা হচ্ছে। এরপরও যদি কোনো পক্ষ মিছিল-সমাবেশ করার চেষ্টা করে, তাহলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফয়সাল বিন আহসান বলেন, ১৪৪ ধারা জারির চিঠি মোতাবেক আমরা ইতোমধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করেছি। এলাকায় মাইকিং করা হচ্ছে। এরপরও যদি কেউ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটনার চেষ্টা করে, তাহলে ব্যবস্থা নেয়া হবে।

এ বিষয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে পাবনা জেলা বিএনপির আহ্বায়ক ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব বলেন, আমাদের ৭-৮ দিন আগে পুলিশ ও উপজেলা প্রশাসন থেকে অনুমিত নেয়া ছিল। এটা আমাদের চলমান কর্মসূচি। সেটা সরকার পতনের নয়, শুধুমাত্র দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে চলমান কর্মসূচি। এমন একটি কর্মসূচিতে যদি এমন বাধা দেয়া হয় তাহলে এর চেয়ে অগণতান্ত্রিক ও অসভ্যতা আর কী হতে পারে? এর জবাবদিহি একদিন অবশ্যই করতে হবে।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র গোলাম হাসনায়েন রাসেল বলেন, বিএনপির এটা মূলত নৈরাজ্য সৃষ্টির কর্মসূচি ছিল। কিন্তু ভাঙ্গুড়া তো শান্তিপূর্ণ ও আওয়ামী লীগের ঘাঁটি। তাই এখানে যেন কোনো ধরনের নৈরাজ্য সৃষ্টি করতে না পারে এজন্য আমরা একটা কর্মসূচি দিয়েছিলাম। কিন্তু প্রশাসন নিষেধাজ্ঞা দেয়ায় আমরা যেহেতু আইনের প্রতি শ্রদ্ধাশীল তাই কর্মসূচি স্থগিত করেছি।

এমএসএম / জামান

নবীনগরে মাদক ব্যবসার প্রতিবাদে ইউপি সদস্য রক্তাক্ত, শিশুকে অবরুদ্ধ করার অভিযোগ

বালাগঞ্জে ইযুথ গ্রুপের সম্প্রীতি সমাবেশ

কালকিনিতে জুয়া খেলার সময় ৯ জন আটক, নগদ ৬২ হাজার টাকা উদ্ধার

রায়গঞ্জে দুই অটোরিকশা চালক হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

৩৫ বছর পার হলেও আনোয়ারার অরক্ষিত উপকূলীয় বেড়িবাঁধের কাজ এখনো চলমান

তজুমদ্দিনে কালবৈশাখীর ঝড়ে প্রাথমিক বিদ্যালয়ের ঘর লন্ডভন্ড

বোয়ালমারীতে অন্যের জমি দখল করে ব্যাক্তিগত রাস্তা নির্মাণের অভিযোগ

মেহেরপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

কুমিল্লায় হাঁটু পানিতে এসএসসি পরীক্ষা, বেঞ্চে পা তুলে লিখছে শিক্ষার্থীরা

কুড়িগ্রামে ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে বাবা মেয়েসহ নিহত ৫, আহত-১১

লোহাগড়ায় ব্যতিক্রমী উদ্যোগ: নরমাল ডেলিভারিতে মা ও নবজাতকের পাশে উপজেলা প্রশাসন

বিদ্যুতের অভাবে অন্ধকার হাসপাতাল, মোবাইলের আলোয় চলছে চিকিৎসা

রাণীশংকৈলে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত খেলা ও পুরস্কার বিতরণ