ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

বাংলাদেশের বিশ্বকাপ বাছাইয়ের দলে নতুন মুখ এক


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ৫-৯-২০২২ দুপুর ১১:৪৬

আসন্ন নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সবশেষ নারী ওয়ানডে বিশ্বকাপ ও কমনওয়েলথ গেমসের দলে খুব বেশি পরিবর্তন আনেনি বোর্ড। দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন ডানহাতি মিডিয়াম পেসার মারুফা আক্তার ও দলে ফেরানো হয়েছে বাঁহাতি স্পিনার সানজিদা আক্তার মেঘলাকে। বাদ পড়েছেন সুরাইয়া আজমিন ও ফারিহা তৃষ্ণা।

আবুধাবিতে আট দলের অংশগ্রহণে টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্ব শুরু হবে ১৪ সেপ্টেম্বর। যা চলবে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত। বাংলাদেশ রয়েছে 'এ' গ্রুপে। যেখানে তাদের প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড। ২০১৯ সালে অভিষেকের পর থেকে চারটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন সানজিদা মেঘলা। কমনওয়েলথ গেমস বাছাইয়ের দলেও ছিলেন তিনি। তবে ওয়ানডে বিশ্বকাপে জায়গা হয়নি তার।

অন্যদিকে গত মাসে হওয়া নারী জাতীয় লিগ ক্রিকেটের টি-টোয়েন্টি ফরম্যাটে দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি ছিলেন মারুফা। একই আসরে ১২ উইকেট নিয়েও দল থেকে বাদ পড়ে গেছেন বাঁহাতি পেসার তৃষ্ণা। টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইয়ে খেলার জন্য আগামী ৮ সেপ্টেম্বর আবুধাবিতে চলে যাবে বাংলাদেশ নারী দল। সেখানে বাছাইয়ের খেলা শুরুর আগে পাঁচদিনের কন্ডিশনিং ক্যাম্প করবেন নিগার সুলতানা, সালমা খাতুনরা।

বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশ নারী দল
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক, উইকেটরক্ষক), শারমিন আক্তার, শারমিন সুলতানা, ফারজানা হক, রুমানা আহমেদ, রিতু মনি, লতা মন্ডল, সালমা খাতুন, সোবহানা মোস্তারি, নাহিদা আক্তার, মুর্শিদা খাতুন, জাহানারা আলম, ফাহিমা খাতুন, সানজিদা আক্তার মেঘলা ও মারুফা আক্তার।

প্রীতি / প্রীতি

মেন্ডিসের রেকর্ডের ম্যাচে হোয়াইটওয়াশ এড়াল লঙ্কানরা

সাত মিনিটের ঝড়ে লিলেকে উড়িয়ে দিল আর্সেনাল

অলিসের লাল কার্ড, বায়ার্নকে হতাশ করল ভাইকিং

গোল হজমের পর তেতে ওঠে প্রতিপক্ষকে উড়িয়ে দিল বার্সেলোনা

শেন ওয়ার্নের পর একমাত্র বোলার হিসেবে হাসানের এমন কীর্তি

‘অবনমন সিটির জন্য যথেষ্ট হবে না,’ দৃষ্টান্তমূলক শাস্তি চান জেরার্ড

হুথিদের হামলায় ক্ষতবিক্ষত সৌদি আরব, প্রতিক্রিয়া জানালেন রোনালদো

বিশ্বকাপ খেলতে কোহলি-রোহিতকে ২ শর্ত দিলেন বিসিসিআই সভাপতি

পাকিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কার টেস্ট স্কোয়াড ঘোষণা, শঙ্কায় তারকা ব্যাটার

এসিএল ইনজুরিতে ফুটবলার, প্রতিপক্ষ খেলোয়াড়কে আইনি ব্যবস্থার হুমকি

ওয়েস্ট ইন্ডিজের দুই ক্রিকেটারকে শাস্তি

র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থেকে বছর শেষ করবেন জভেরেভ

ষষ্ঠ অধিনায়ক হিসেবে বাংলাদেশ টেস্টে এমন রেকর্ড রহমতের