আমিরের পথে হাঁটছেন বিজয়
ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা বিজয় দেবরকোন্ডা। ‘লাইগার’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয়েছে তার। এতে তার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন অনন্যা পাণ্ডে। গত ২৫ আগস্ট মুক্তি পাওয়ার পর বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে বহুল আলোচিত এই সিনেমা। এরপর নানা বিষয়ে বিতর্কেও জড়ান বিজয়। অবশেষে বলিউড অভিনেতা আমির খানের পথে হাঁটতে যাচ্ছেন ‘ডিয়ার কমরেড’খ্যাত এই অভিনেতা।
হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ‘লাল সিং চাড্ডা’ বক্স অফিসে ব্যর্থ হওয়ার পর পারিশ্রমিক নেননি আমির খান। এবার সেই পথেই হাঁটবেন বিজয় দেবরকোন্ডা। নিজের পারিশ্রমিক থেকে ৬ কোটি রুপির বেশি ফেরত দেবেন এই অভিনেতা। এ সিনেমার জন্য বিজয় দেবরকোন্ডা ৩৫ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৪১ কোটি ৭৫ লাখ টাকার বেশি) পারিশ্রমিক নিয়েছেন।
বড় বাজেটে নির্মিত হয়েছে ‘লাইগার’ সিনেমা। ১০০ কোটি রুপি বাজেটের এ সিনেমা মুক্তির দ্বিতীয় দিন থেকেই টিকিট বিক্রি কমতে শুরু করে। সর্বশেষ ৬৫ কোটি রুপিতে গিয়ে থমকে যায় বিজয়-অনন্যার এই সিনেমার আয়।
স্পোর্টস-অ্যাকশন ঘরানার ‘লাইগার’ পরিচালনার পাশাপাশি চিত্রনাট্য লিখেছেন পুরী জগন্নাথ। হিন্দির পাশাপাশি তেলেগু ভাষায় সিনেমাটির শুটিং হয়। তা ছাড়াও তামিল, কন্নড় ও মালায়ালাম ভাষায় ডাবিং করে সিনেমাটি মুক্তি দেন নির্মাতারা।
প্রীতি / প্রীতি
ইসরায়েলি হয়েও কেন নেতানিয়াহুর বিরুদ্ধে সিনেমা, কারণ জানালেন নির্মাতা
ছিলেন নাপিত, ‘সেরা নাচিয়ে’ হয়ে জিতে নিলেন ১৫ লাখ রুপি
জন্মদিনের উপহার, ছেলেকে কোথায় বেড়াতে নিয়ে গেলেন অপু বিশ্বাস?
মধ্যযুগের প্রেক্ষাপটে ভয় দেখাবে ‘ওয়্যারউলফ’
সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী
সঙ্গে স্ত্রী ও প্রাক্তনের স্বামী, এমন সময়েই মেজাজ হারালেন রণবীর!
পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা
বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা
লন্ডভন্ড স্টুডিও দেখিয়ে সালমান বললেন, ‘এটাই বাংলাদেশে সাধারণ’
দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে
কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান
মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার