পবন-আল্লুর মন কষাকষি
ভারতের দক্ষিণী সিনেমার ‘পাওয়ার স্টার’ অভিনেতা পবন কল্যাণ ও ‘আইকনিক স্টার’ আল্লু অর্জুন। ব্যক্তিগত জীবনে তারা সম্পর্কে চাচা-ভাতিজা। গত ২ সেপ্টেম্বর ছিল পবন কল্যাণের জন্মদিন। আল্লু অর্জুন বাদে দক্ষিণী সিনেমার অধিকাংশ তারকা পবণকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। তারপর থেকে শোনা যাচ্ছে, মন কষাকষি চলছে পবন-আল্লুর। এ খবর প্রকাশ করেছে টলিউড ডটনেট।
একটি সূত্র সংবাদমাধ্যমটিকে বলেন—‘কোনো একটি বিষয় নিয়ে মনোমালিন্য চলছে পবন কল্যাণ ও আল্লু অর্জুনের। যার কারণে পবন কল্যাণকে জন্মদিনের শুভেচ্ছা জানাননি ‘পুষ্পা’খ্যাত আল্লু। এতে এটা পরিষ্কার যে, তাদের মাঝে মন কষাকষি চলছে।’
আল্লু অর্জুন অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘পুষ্পা: দ্য রাইজ’। সুকুমার পরিচালিত এ সিনেমা গত ১৭ ডিসেম্বর মুক্তি পায়। এতে আল্লু অর্জুনের বিপরীতে অভিনয় করেন রাশমিকা মান্দানা। বক্স অফিসে ৩০০ কোটি রুপির বেশি আয় করে। সিনেমাটির দ্বিতীয় পার্টের শুটিং শুরু করেছেন পরিচালক সুকুমার। এ পার্টেও জুটি বেঁধে অভিনয় করছেন আল্লু অর্জুন ও রাশমিকা মান্দানা।
পবন কল্যাণ অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ভীমলা নায়ক’। গত ২৫ ফেব্রুয়ারি মুক্তি পায় এটি। সাগর কে চন্দ্র পরিচালিত এ সিনেমা মুক্তির পর বক্স অফিসে দারুণ সাড়া ফেলে। মালায়ালাম ভাষার ব্লকবাস্টার ‘আয়াপানুম কোশিয়ুম’ সিনেমার রিমেক ‘ভীমলা নায়ক’। এর চিত্রনাট্য রচনা করেন ত্রিবিক্রম শ্রীনিবাস। এ ছাড়াও চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন—রানা দাগ্গুবতি, নিথিয়া মেনন, মুরালি শর্মা, রঘু বাবু প্রমুখ।
পরিচালক হরিষ শংকরের ‘পিএসপিকে২৮’ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন পবন। সিনেমাটির ফার্স্ট লুক পোস্টারও প্রকাশ পেয়েছে। শোনা যাচ্ছে, এ সিনেমায় পবনের বিপরীতে অভিনয় করবেন সামান্থা আক্কিনেনি। তা ছাড়াও তার হাতে রয়েছে ‘হরি হারা বীরা মালু’ সিনেমার কাজ। কৃষ পরিচালিত এ সিনেমায় তার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করছেন ২৮ বছর বয়েসী অভিনেত্রী নিধি আগরওয়াল।
প্রীতি / প্রীতি
'আন্ধার'-এ নজরকাড়া তুষি, ছবি ফাঁস করলেন নির্মাতা!
ছুটির আমেজ দ্বিগুণ করতে যা দেখবেন ওটিটিতে
পোস্টারে ব্যক্তিগত ছবি, প্রভার ক্ষোভ, অতঃপর পরিবর্তন
বিরতি ভাঙছেন তটিনী
৬ চরিত্রের কৌশানী!
১৮ মাস পর রাকুল প্রীত
শিক্ষক বিউটি রানী পালের প্রশংসায় যা বললেন আসিফ
নতুন গানচিত্রে আঁচল আঁখি
ক্রিকেটারের প্রেমে মৃণাল!
সন্তানদের সঙ্গে ইসফাতারা রনির নতুন গান 'লক্ষ্মী সোনামণি'
সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি
ছেলেকে কোলে নিয়ে পারফর্ম করলেন নোবেল