শহীদ মিনারে মাজহারুল আনোয়ারের মৃত্যুদেহ
কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে আনা হয়েছে কিংবদন্তি গীতিকার গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুদেহ। শেষবারের মতো সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন করছেন গুণী এ গীতিকবির প্রতি। সোমবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুদেহ শহীদ মিনারে নিয়ে আসার পর গার্ড অব অনার দেয়া হয়।
গাজী মাজহারুল আনোয়ারকে এক নজর দেখতে কেন্দ্রীয় শহীদ মিনারে ছুটে আসেন সাংস্কৃতিক অঙ্গনের মানুষরা। তার মৃত্যুদেহে ফুল ও শ্রদ্ধা জানাচ্ছেন ভক্ত-শুভাকাঙ্ক্ষি ও সর্বস্তরের মানুষ। বেলা ১২টায় বিএফডিসিতে প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর চ্যানেল আই প্রাঙ্গণে দুপুর দেড়টায় দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। আসরের নামাজের পর গুলশানের আজাদ মাসজিদে তৃতীয় জানাজা শেষে গাজী মাজহারুল আনোয়ারকে বনানী কবরস্থানে মায়ের কবরের পাশেই দাফন করা হবে।
এরআগে গতকাল রোববার (৪ সেপ্টেম্বর) সকালে মারা যান দেশের কিংবদন্তি গীতিকার, চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক গাজী মাজহারুল আনোয়ার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন এই গীতিকার। তার মেয়ে দিঠি আনোয়ারও একজন কণ্ঠশিল্পী। ছেলে সারফরাজ আনোয়ার।
১৯৬৪ সাল থেকে তিনি তৎকালীন রেডিও পাকিস্তানে গান লেখা শুরু করেন। এখন পর্যন্ত তার রচিত গানের সংখ্যা ২০ হাজারেরও বেশি। তার গানে উঠে এসেছে মুক্তিযুদ্ধ, দেশপ্রেম, প্রকৃতি, জীবনবোধ, প্রেম, বিরহ, স্নেহ, অনুভূতির কথা। গীতিকার হিসেবে ৬ বার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এছাড়াও ২০০২ সালে একুশে পদক, ১৯৭২ সালে প্রেসিডেন্ট স্বর্ণপদক, এস এম সুলতান স্মৃতি পদক, একাধিকবার বাচসাস পদকসহ অসংখ্য সম্মাননা পেয়েছেন এই কিংবদন্তী সাংস্কৃতিক ব্যক্তিত্ব।
প্রীতি / প্রীতি
'আন্ধার'-এ নজরকাড়া তুষি, ছবি ফাঁস করলেন নির্মাতা!
ছুটির আমেজ দ্বিগুণ করতে যা দেখবেন ওটিটিতে
পোস্টারে ব্যক্তিগত ছবি, প্রভার ক্ষোভ, অতঃপর পরিবর্তন
বিরতি ভাঙছেন তটিনী
৬ চরিত্রের কৌশানী!
১৮ মাস পর রাকুল প্রীত
শিক্ষক বিউটি রানী পালের প্রশংসায় যা বললেন আসিফ
নতুন গানচিত্রে আঁচল আঁখি
ক্রিকেটারের প্রেমে মৃণাল!
সন্তানদের সঙ্গে ইসফাতারা রনির নতুন গান 'লক্ষ্মী সোনামণি'
সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি
ছেলেকে কোলে নিয়ে পারফর্ম করলেন নোবেল