অনুরাগের সঙ্গে কার্তিক আরিয়ান, আসছে ‘আশিকী থ্রি’
‘আশিকী’ ও ‘আশিকী টু’ ছবি দুটি ব্যবসায়িক সফলতা পেয়েছিল। ছবি দুটির গানও পছন্দ করেছিলেন দর্শকরা। এবার ‘আশিকী থ্রি’ আসছে। ছবিতে কেন্দ্রীয় ভূমিকায় দেখা যাবে কার্তিক আরিয়ানকে। কার্তিক নিজেই ফেসবুকে এ তথ্য জানিয়েছেন। ছবির নায়িকা এখনো চূড়ান্ত হয়নি।
রাহুল রায় ও অনু আগরওয়াল অভিনীত আশিকী ছবিটি পরিচালনা করেছিলেন মহেশ ভাট। আদিত্য রায় কাপুর ও শ্রদ্ধা কাপুর অভিনীত আশিকী টু পরিচালনা করেছেন মোহিত সুরি। ভ্যারাইটি সাময়িকী জানিয়েছে, ছবিটি পরিচালনা করবেন জনপ্রিয় নির্মাতা অনুরাগ বসু। ছবির সুরকার হিসেবে থাকবেন প্রিতম। এর আগে অনুরাগের ‘বরফি’, ‘গ্যাংস্টার’, ও ‘লাইফ ইন এ মেট্রো’ ছবিতেও সুরকার হিসেবে কাজ করেছেন তিনি।
এ বছর বলিউডে একের পর এক ফ্লপ ছবির ভিড়ে কার্তিকের ‘ভুল ভুলাইয়া টু’ ছবিটি ব্যবসায়িক সফলতা পেয়েছে। ছবির সাফল্যের পর একের পর এক ছবির প্রস্তাব পাচ্ছেন তিনি। বর্তমানে বেশ কিছু ছবির কাজ আছে তার হাতে। মুক্তির অপেক্ষায় আছে কার্তিকের ‘শেহজাদা’ ছবিটি।
প্রীতি / প্রীতি
ইসরায়েলি হয়েও কেন নেতানিয়াহুর বিরুদ্ধে সিনেমা, কারণ জানালেন নির্মাতা
ছিলেন নাপিত, ‘সেরা নাচিয়ে’ হয়ে জিতে নিলেন ১৫ লাখ রুপি
জন্মদিনের উপহার, ছেলেকে কোথায় বেড়াতে নিয়ে গেলেন অপু বিশ্বাস?
মধ্যযুগের প্রেক্ষাপটে ভয় দেখাবে ‘ওয়্যারউলফ’
সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী
সঙ্গে স্ত্রী ও প্রাক্তনের স্বামী, এমন সময়েই মেজাজ হারালেন রণবীর!
পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা
বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা
লন্ডভন্ড স্টুডিও দেখিয়ে সালমান বললেন, ‘এটাই বাংলাদেশে সাধারণ’
দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে
কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান
মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার