ঢাকায় আসা হচ্ছে না নোরা ফাতেহির!
ডিসেম্বরের মাঝামাঝি ঢাকায় আসার কথা ছিল বলিউডের নৃত্যশিল্পী নোরা ফতেহির। একটি পুরস্কার বিতরণী আয়োজনে অংশ নিতেই তিনি আসতেন। তবে সংস্কৃতি মন্ত্রণালয় থেকে অনুমতি না পাওয়ায় আপাতত তিনি আসছেন না। আয়োজকরা এমন তথ্যই জানিয়েছেন।
অনুষ্ঠানের আয়োজক শাহজাহান ভূঁইয়া একটি পত্রিকাকে জানান, ডলার–সংকটের কারণে সংস্কৃতি মন্ত্রণালয় বাইরের শিল্পীদের আনার অনুমতি বন্ধ রেখেছে। অনুমতি চালু হলে হয়তো জানুয়ারির দিকে তিনি আসবেন।
নোরা এ মুহূর্তে বলিউডের সেরা নারী নৃত্যশিল্পীদের একজন। সাকি সাকি, দিলবার গানে নেচে ঝড় তুলেছিলেন তিনি। আইটেম গানের শিল্পী হিসেবে তিনি বলিউডের বেশ কিছু ছবিতে নজর কেড়েছেন। সেগুলোর মধ্যে রয়েছে বাহুবলী: দ্য বিগিনিং, কিক টু, শের, লোফার, সত্যমেভ জয়তে, স্ত্রী, ভারত, বাটলা হাউস। হিন্দির পাশাপাশি দক্ষিণি ছবিতেও নোরা সমান দক্ষ।
তবে কেবল বড় পর্দায় নয়, ছোট পর্দা ও মিউজিক ভিডিওতেও সমান জনপ্রিয় তিনি। বিগ বস ৯, ঝলক দিখলা যা, কমেডি নাইটস, এমটিভি ট্রল পুলিশসহ অন্যান্য রিয়েলিটি শোতেও তার পারফরম্যান্স অসাধারণ।
প্রীতি / প্রীতি
ইসরায়েলি হয়েও কেন নেতানিয়াহুর বিরুদ্ধে সিনেমা, কারণ জানালেন নির্মাতা
ছিলেন নাপিত, ‘সেরা নাচিয়ে’ হয়ে জিতে নিলেন ১৫ লাখ রুপি
জন্মদিনের উপহার, ছেলেকে কোথায় বেড়াতে নিয়ে গেলেন অপু বিশ্বাস?
মধ্যযুগের প্রেক্ষাপটে ভয় দেখাবে ‘ওয়্যারউলফ’
সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী
সঙ্গে স্ত্রী ও প্রাক্তনের স্বামী, এমন সময়েই মেজাজ হারালেন রণবীর!
পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা
বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা
লন্ডভন্ড স্টুডিও দেখিয়ে সালমান বললেন, ‘এটাই বাংলাদেশে সাধারণ’
দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে
কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান
মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার