ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

রাতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন সাকিব


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ৫-৯-২০২২ দুপুর ১:১০

জাতীয় দলের ক্রিকেটারদের দেওয়া হয়েছে এক সপ্তাহের অঘোষিত ছুটি। নতুন টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরন শ্রীরামের অধীনে আগামী শনিবার থেকে পুনরায় শুরু হবে নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ ও অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য নিজেদের প্রস্তুত করার মিশন।

সেখানে থাকবেন না দলের অধিনায়ক সাকিব আল হাসান। কেননা তিনি খেলবেন ওয়েস্ট ইন্ডিজের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) ক্রিকেটে। সিপিএলের পুরো আসর খেলে দলের সঙ্গে সরাসরি নিউজিল্যান্ডে যোগ দেবেন সাকিব।

তবে সিপিএলে যোগ দেওয়ার আগে যুক্তরাষ্ট্রে নিজের পরিবারের সঙ্গে দেখা করে সময় কাটাবেন বিশ্বসেরা অলরাউন্ডার। আজ (সোমবার) মাঝরাতে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে দেশ ছাড়বেন সাকিব। বিসিবির প্রটোকল অফিসার ওয়াসিম খান জানিয়েছেন, ৩টা ২০ মিনিটের ফ্লাইটে উড়াল দেবেন টাইগার অধিনায়ক।

সাকিবকে সিপিএল খেলার অনাপত্তি দেওয়া হয়েছে কি না জানতে চাইলে বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানান, ‘অনেক আগেই সাকিবকে অনাপত্তিপত্র দিয়ে দেওয়া হয়েছে। সে সিপিএল খেলে নিউজিল্যান্ডে দলের সঙ্গে যোগ দিতে পারে।’

প্রীতি / প্রীতি

মেন্ডিসের রেকর্ডের ম্যাচে হোয়াইটওয়াশ এড়াল লঙ্কানরা

সাত মিনিটের ঝড়ে লিলেকে উড়িয়ে দিল আর্সেনাল

অলিসের লাল কার্ড, বায়ার্নকে হতাশ করল ভাইকিং

গোল হজমের পর তেতে ওঠে প্রতিপক্ষকে উড়িয়ে দিল বার্সেলোনা

শেন ওয়ার্নের পর একমাত্র বোলার হিসেবে হাসানের এমন কীর্তি

‘অবনমন সিটির জন্য যথেষ্ট হবে না,’ দৃষ্টান্তমূলক শাস্তি চান জেরার্ড

হুথিদের হামলায় ক্ষতবিক্ষত সৌদি আরব, প্রতিক্রিয়া জানালেন রোনালদো

বিশ্বকাপ খেলতে কোহলি-রোহিতকে ২ শর্ত দিলেন বিসিসিআই সভাপতি

পাকিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কার টেস্ট স্কোয়াড ঘোষণা, শঙ্কায় তারকা ব্যাটার

এসিএল ইনজুরিতে ফুটবলার, প্রতিপক্ষ খেলোয়াড়কে আইনি ব্যবস্থার হুমকি

ওয়েস্ট ইন্ডিজের দুই ক্রিকেটারকে শাস্তি

র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থেকে বছর শেষ করবেন জভেরেভ

ষষ্ঠ অধিনায়ক হিসেবে বাংলাদেশ টেস্টে এমন রেকর্ড রহমতের