হাসপাতালে রিজওয়ান
এক সপ্তাহ না যেতেই পাকিস্তানের কাছে হারতে হলো ভারতকে। চলতি এশিয়া কাপের গ্রুপ পর্বে চরম হাড্ডাহাড্ডি লড়াই শেষে পাকিস্তানকে ৫ উইকেটে হারায় ভারত। তবে সেই হারের তিক্ততা ভুলে সুপার ফোরে ঘুরে দাঁড়িয়ে ভারতকেও ৫ উইকেটে হারিয়েছে পাকিস্তান।
এদিন ব্যাটে-বলে সমান অবদান রেখে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন মোহাম্মদ নওয়াজ। তবে ১৮২ রানের লক্ষ্য তাড়ায় বড় অবদান ছিল উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ রিজওয়ানেরও। ইনিংসের ১৭তম ওভারে আউট হওয়ার আগে ছয়টি চার ও দুইটি ছয়ের মারে ৫১ বলে ৭১ রান করেছেন রিজওয়ান। তবে ম্যাচ শেষে তার ব্যাপারে মিলেছে এক দুঃসংবাদ। ভারতের ইনিংসে কিপিং করার সময় পাওয়া চোটের কারণে ভারতকে হারিয়েই হাসপাতালে ছুটতে হয়েছে রিজওয়ানকে।
নিউজ ইন্টারন্যাশনালের খবর, ভারতের বিপক্ষে ম্যাচ শেষ হওয়ার পরপরই এমআরআই (ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিং) করার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে রিজওয়ানকে। আজ (সোমবার) আবার এমআরআই স্ক্যানের জন্য হাসপাতালে যেতে হবে তাকে।
ব্যাট হাতে ৭১ রানের দুর্দান্ত ইনিংস খেলা রিজওয়ান ফিল্ডিং করার সময় খুব বাজেভাবে নিজের ডান পায়ের ওপর ভর দিয়ে পড়ে যান। সেই চোট সামলেই পরে ব্যাটিং করেন এবং দলকে জয়ের ভিত গড়ে দেন। কিন্তু চোটের তীব্রতা বাড়ায় হাসপাতালে ছুটতে হয় তাকে।
প্রীতি / প্রীতি
মেন্ডিসের রেকর্ডের ম্যাচে হোয়াইটওয়াশ এড়াল লঙ্কানরা
সাত মিনিটের ঝড়ে লিলেকে উড়িয়ে দিল আর্সেনাল
অলিসের লাল কার্ড, বায়ার্নকে হতাশ করল ভাইকিং
গোল হজমের পর তেতে ওঠে প্রতিপক্ষকে উড়িয়ে দিল বার্সেলোনা
শেন ওয়ার্নের পর একমাত্র বোলার হিসেবে হাসানের এমন কীর্তি
‘অবনমন সিটির জন্য যথেষ্ট হবে না,’ দৃষ্টান্তমূলক শাস্তি চান জেরার্ড
হুথিদের হামলায় ক্ষতবিক্ষত সৌদি আরব, প্রতিক্রিয়া জানালেন রোনালদো
বিশ্বকাপ খেলতে কোহলি-রোহিতকে ২ শর্ত দিলেন বিসিসিআই সভাপতি
পাকিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কার টেস্ট স্কোয়াড ঘোষণা, শঙ্কায় তারকা ব্যাটার
এসিএল ইনজুরিতে ফুটবলার, প্রতিপক্ষ খেলোয়াড়কে আইনি ব্যবস্থার হুমকি
ওয়েস্ট ইন্ডিজের দুই ক্রিকেটারকে শাস্তি
র্যাঙ্কিংয়ের শীর্ষে থেকে বছর শেষ করবেন জভেরেভ