ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

দুই কারণে রিয়াল মাদ্রিদে যোগ দেননি হালান্ড


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ৫-৯-২০২২ দুপুর ১:২৭

নরওয়ের তরুণ তারকা আর্লিং হালান্ড বরুশিয়া ডর্টমুন্ড ছেড়ে এই মৌসুমে যোগ দিয়েছেন ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটিতে। তিনি হতে পারতেন স্প্যানিশ পরাশক্তি রিয়াল মাদ্রিদেরও, সেই গুঞ্জন ছিল। কিন্তু শেষ পর্যন্ত হালান্ড বেছে নেন ম্যানসিটিকে। এই সিদ্ধান্তের পেছনে দুটি কারণ উল্লেখ করেছেন তার বাবা ও এজেন্ট আলফি হালান্ড।

হালান্ড রিয়ালে যোগ না দেওয়ার একটি কারণ হলো করিম বেনজেমার দুর্দান্ত ফর্ম, আরেকটি কিলিয়ান এমবাপ্পের রিয়ালে যোগ দেওয়ার সম্ভাবনা। হালান্ডকে নিয়ে ‘হালান্ড : দ্য চয়েস’ নামের নতুন একটি প্রামাণ্যচিত্র নির্মাণ করেছে ভিডিও স্ট্রিমিং সার্ভিস ভিয়াপ্লে। সেখানে হালান্ডের বাবা সাবেক সিটি তারকা আলফি বলেন, ‘আপনি আসলে রিয়াল মাদ্রিদকে না বলতে পারেন না। ’

রিয়াল কেন হালান্ডের জন্য উপযুক্ত ঠিকানা ছিল না সেটার ব্যাখ্যা দিয়েছেন আলফি। প্রামাণ্যচিত্রে তিনি বলেন, ‘আমাদের মনে একটি নির্দিষ্ট মানদণ্ড আছে। কাদের ৯ নম্বর খেলোয়াড় বা স্ট্রাইকার দরকার? ম্যানসিটি এই বিচারে দশের মধ্যে দশ পেয়েছে। অন্যদিকে, রিয়াল মাদ্রিদ এই বিচারে পেয়েছে পাঁচ বা ছয়। ’

উল্লেখ্য যে, ৬০ মিলিয়ন ইউরোর বিনিময়ে হালান্ডকে দলে ভিড়িয়েছে ম্যানসিটি। এরই মধ্যে প্রিমিয়ার লিগে ছয় ম্যাচে ১০ গোল করে ফেলেছেন হালান্ড।

প্রীতি / প্রীতি

মেন্ডিসের রেকর্ডের ম্যাচে হোয়াইটওয়াশ এড়াল লঙ্কানরা

সাত মিনিটের ঝড়ে লিলেকে উড়িয়ে দিল আর্সেনাল

অলিসের লাল কার্ড, বায়ার্নকে হতাশ করল ভাইকিং

গোল হজমের পর তেতে ওঠে প্রতিপক্ষকে উড়িয়ে দিল বার্সেলোনা

শেন ওয়ার্নের পর একমাত্র বোলার হিসেবে হাসানের এমন কীর্তি

‘অবনমন সিটির জন্য যথেষ্ট হবে না,’ দৃষ্টান্তমূলক শাস্তি চান জেরার্ড

হুথিদের হামলায় ক্ষতবিক্ষত সৌদি আরব, প্রতিক্রিয়া জানালেন রোনালদো

বিশ্বকাপ খেলতে কোহলি-রোহিতকে ২ শর্ত দিলেন বিসিসিআই সভাপতি

পাকিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কার টেস্ট স্কোয়াড ঘোষণা, শঙ্কায় তারকা ব্যাটার

এসিএল ইনজুরিতে ফুটবলার, প্রতিপক্ষ খেলোয়াড়কে আইনি ব্যবস্থার হুমকি

ওয়েস্ট ইন্ডিজের দুই ক্রিকেটারকে শাস্তি

র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থেকে বছর শেষ করবেন জভেরেভ

ষষ্ঠ অধিনায়ক হিসেবে বাংলাদেশ টেস্টে এমন রেকর্ড রহমতের