ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

আলফাডাঙ্গায় ছোট ভাইয়ের বউকে নিয়ে সংসার বা‍ঁধল বড় ভাই


রুমা বেগম photo রুমা বেগম
প্রকাশিত: ৫-৭-২০২১ বিকাল ৭:৪৩
আপন ছোট ভাইয়ের বউকে ফোনে ফুসলে নিয়ে ফোনে বিবাহ করেছে বড় ভাই। জানা গেছে, আলফাডাঙ্গা উপজেলার ইচাপাশা গ্রামের হাজী মোসলেম মোল্যার ছেলে মো. জাকির হোসেনের স্ত্রী খাদিজা ইসলামকে মোবাইল ফোনে ফুসলে নিয়ে ফোনে বিবাহ করেছে জাকিরের আপন বড় ভাই মালয়েশিয়া প্রবাসী (মালয়েশিয়ায় অবস্থানরত) মো. ওবায়দুর রহমান কামরুল।
 
ছোট ভাই মো. জাকির হোসেন বলেন, আমি বিবাহ করার পর মালয়েশিয়া চলে যাই। তার পরে আমার বাবার কাছে জানতে পারি সে তার বাবার বাড়ি চলে গেছে। সে নাকি আমার বাড়িতে আর আসবে না। আমি তখন আমার স্ত্রীকে ফোন করে জানতে চাইলাম কী হয়েছে? তখন সে আমাকে জানায় আমি তোমার সংসার আর করব না। এ কথা বলে ফোন কেটে দেয়। কিছুদিন পরে বাবার কাছে জানতে পারি আমার স্ত্রী আমার বড় ভাইয়ের সাথে ঘণ্টার পর ঘণ্টা ফোনে কথা বলে। এসব ব্যাপার নিয়ে ঝামেলা শুরু হয়। তার পর আমার বাবা হাজী মো. মোসলেম মোল্লা আমার স্ত্রীকে দিয়ে আমাকে ডিভোর্স দেয়। আমার বড় ভাইয়ের সাথে ফোনে তাকে বিবাহ দেয়।
 
এদিকে কামরুলের প্রথম স্ত্রী শারমিন সুলতানা ডলি জানান, আমার স্বামী আমাকে রেখে ইতিপূর্বে আরো দুটি বিয়ে করেছে। আমি দুটি সন্তান নিয়ে অনেক কষ্টে জীবনযাপন করছি। সে আমাদের কোনো খোঁজখবর রাখে না। টাকা-পয়সা দেয় না বরং বিদেশে বসে আমাকে তার বাড়ি থেকে তাড়িয়ে দেয়ার বিভিন্ন রকমের পাঁয়তারা করছে তাদের বাড়ির লোকজন দিয়ে। এ বিষয়ে আমি আমার স্বামীসহ পরিবারের চারজনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতে মামলা দায়ের করেছি। সর্বশেষ গত কয়েক দিন আগে তার ছোট ভাই জাকিরের স্ত্রী খাদিজা ইসলামকে ফোনে বিবাহ করে।
 
এ বিষয়ে মালয়েশিয়ায় অবস্থানরত ওবায়দুর রহমান কামরুলের কাছে ফোনে জানতে চাইলে তিনি বলেন, আমি শরিয়তসম্মতভাবে খাদিজা ইসলামকে বিবাহ করেছি। কারণ খাদিজা আমার ছোট ভাইকে ডিভোর্স দিয়েছে। তার পরে তাকে বিয়ে করেছি।

এমএসএম / জামান

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির

কুমিল্লায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ১০০

চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নৌকাডুবি: বিএসএফের উদ্ধার করা ১০ বাংলাদেশিকে পতাকা বৈঠকে মাধ্যমে ফেরত

সাভা‌রে জমি দখলের অভিযোগ, কথা বলতে গে‌লে দেয় প্রাণনাশের হুমকি

পাবনা প্রেসক্লাব সাধারণ সম্পাদকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন স্মারকলিপি পেশ

জিয়ানগরে মাদকব্যবসায়ী ইয়াবাসহ যুবলীগ নেতা শুক্কুর গ্রেপ্তার

বাগেরহাটের মোংলায় চোরা চালানের ১৬ হাজার লিটার ভোজ্য তেল জব্দ করেছে কোষ্টগার্ড

পদ্মায় ভাসছে ট্রলার দুর্ঘটনায় নিখোঁজ ছাত্রদল নেতা রাকিবুজ্জামান রকি'র নিথর দেহ

ভূরুঙ্গামারী সরকারি ডিগ্ৰী কলেজে ছাত্রদলের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আত্রাইয়ে পানিতে পড়ে যুবকের মৃত্যু

বর্তমান সরকারের প্রধান লক্ষ্য জনগণকে যোগ্য, দক্ষ ও জনসম্পদে রূপান্তর করা

সেবার মানহীনতায় ডাক বিভাগে আস্থা সংকট: জরাজীর্ণ ভবন আর নামমাত্র ভাতার মানবেতর জীবনে কর্মচারীরা

দাউদকান্দিতে নিষিদ্ধ সংগঠনের দুই সদস্যসহ গ্রেপ্তার ৯