ভয়ংকর প্রোটিয়া পেস আক্রমণে ইংল্যান্ডের ইনিংস পরাজয়
নিজেদের মাটিতে খেলা। তার ওপর একাদশে আছেন দুই পেস মহাতারকা স্টুয়ার্ট ব্রড এবং জেমস অ্যান্ডারসন। আছেন ম্যাথু পটস এবং বেন স্টোকস। কিন্তু দক্ষিণ আফ্রিকার ভয়ংকর গতিময় পেস আক্রমণের সামনে নূয়ে পড়ল ইংল্যান্ড। আনরিখ নর্টিয়ে, কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিডি, মার্কো জনসেনের গতির সঙ্গে কেশব মহারাজের ঘূর্ণিবলে প্রোটিয়ারা লর্ডস টেস্ট জিতে নিল ইনিংস ও ১২ রানে।
কাগিসো রাবাদার পাঁচ উইকেট আর নর্টিয়ে-জনসনের বোলিং তোপে প্রথম ইনিংসে মাত্র ১৬৫ রানে গুটিয়ে গিয়েছিল ইংল্যান্ড। অলি পোপের ৭৩ রান ছাড়া আর কেউ ত্রিশের ঘরেও যেতে পারেননি! দ্বিতীয় সর্বোচ্চ ২০ রান করেন অধিনায়ক বেন স্টোকস। জবাবে ব্যাটিংয়ে নেমে প্রথম ইনিংসে ৩২৬ রানে অল-আউট হয় দক্ষিণ আফ্রিকা। সফরকারীদেরও সর্বোচ্চ ব্যক্তিগত রান ৭৩। করেছেন ওপেনার সারেল এরউইয়া। এছাড়া মার্কো জনসন ৪৮, অধিনায়ক ডিন এলগার ৪৭ এবং কেশব মহারাজ ৪১ রান করেন।
১৬১ রানে পিছিয়ে থেকে ইনিংস হারের শংকা নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করে ইংল্যান্ড। ২০ রানে উদ্বোধনী জুটি ভাঙার পর নিয়মিত বিরতিতে তারা উইকেট হারাতে থাকে। সর্বোচ্চ ৩৫ রান করে করে ওপেনার অ্যালেক্স লিস এবং পেসার স্টুয়ার্ট ব্রড! অধিনায়ক বেন স্টোকস এবারও ২০ রানের বেশি করতে পারেননি। বল হাতে প্রথম ইনিংসের মতো এবারও ৩ উইকেট নেন আনরিখ নর্টিয়ে। সেটাও আবার পাঁচ রানের ব্যবধানে। তার তিন উইকেটেই মূলত ধস নামে ইংলিশ ব্যাটিং লাইনআপে।
২০০৬ সালের পর ইংল্যান্ডের মাটিতে দুর্দান্ত গতির কোনো বিদেশি পেস আক্রমণ দেখা গেল। ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস থামে ১৪৯ রানে। এতটাও তারা যেতে পারত না, যদি স্টোকস আর ব্রড ৪৫ বলে ৫৫ রানের জুটি না গড়তেন। কাগিসো রাবাদা, মার্কো জনসন আর কেশব মহারাজ নিয়েছেন ২টি করে উইকেট। দুই ইনিংস মিলিয়ে ৭ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন কাগিসো রাবাদা। এই জয়ে ৩ ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা।
প্রীতি / প্রীতি
মেন্ডিসের রেকর্ডের ম্যাচে হোয়াইটওয়াশ এড়াল লঙ্কানরা
সাত মিনিটের ঝড়ে লিলেকে উড়িয়ে দিল আর্সেনাল
অলিসের লাল কার্ড, বায়ার্নকে হতাশ করল ভাইকিং
গোল হজমের পর তেতে ওঠে প্রতিপক্ষকে উড়িয়ে দিল বার্সেলোনা
শেন ওয়ার্নের পর একমাত্র বোলার হিসেবে হাসানের এমন কীর্তি
‘অবনমন সিটির জন্য যথেষ্ট হবে না,’ দৃষ্টান্তমূলক শাস্তি চান জেরার্ড
হুথিদের হামলায় ক্ষতবিক্ষত সৌদি আরব, প্রতিক্রিয়া জানালেন রোনালদো
বিশ্বকাপ খেলতে কোহলি-রোহিতকে ২ শর্ত দিলেন বিসিসিআই সভাপতি
পাকিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কার টেস্ট স্কোয়াড ঘোষণা, শঙ্কায় তারকা ব্যাটার
এসিএল ইনজুরিতে ফুটবলার, প্রতিপক্ষ খেলোয়াড়কে আইনি ব্যবস্থার হুমকি
ওয়েস্ট ইন্ডিজের দুই ক্রিকেটারকে শাস্তি
র্যাঙ্কিংয়ের শীর্ষে থেকে বছর শেষ করবেন জভেরেভ