ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

‘এমি’ পুরস্কার জিতলেন ‘স্কুইড গেম’ অভিনেত্রী লি ইয়ু মি


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ৫-৯-২০২২ দুপুর ১:৫৪

কোরিয়ান অভিনয় শিল্পের জন্য একটি ঐতিহাসিক জয় হিসেবে, অভিনেত্রী লি ইয়ু মি একটি নাটক সিরিজে অসামান্য ‘অতিথি অভিনেত্রী’ হিসেবে এমি পুরস্কার জিতেছেন। গত ৪ সেপ্টেম্বর, ৭৪ তম প্রাইমটাইম ক্রিয়েটিভ আর্টস এমি অ্যাওয়ার্ডে এই সম্মাননা জেতেন তিনি। লি ইউ মির সঙ্গে আরো মনোনীত ছিলেন হোপ ডেভিস, সানা লাথান এবং হ্যারিয়েট ওয়াল্টার। অবশেষে তাদের পেছনে ফেলে পুরস্কার ছিনিয়ে নেন এই অভিনেত্রী।

লি ইয়ু মি ‘স্কুইড গেম’ সিরিজটিতে জিয়ং-এর ভূমিকায় অভিনয় করেছেন এবং শো’টির ‘গ্গানবু’ পর্বে তাঁর চমৎকার অভিনয়ের জন্য পুরস্কার জিতে নিয়েছেন। জুং হো ইওনের চরিত্রে অভিনয় করা ক্যাং সায়েবইওকের সঙ্গে তাঁর রসায়ন এবং আবেগপূর্ণ অভিনয় ছিল দূর্দান্ত।  

পুরষ্কার প্রদানের ২য় রাতে নিজের বক্তৃতার সময় লি ইয়ু মি তাঁর আনন্দ এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন। ট্রফিটি দৃশ্যমান স্থানে রাখার প্রতিশ্রুতিও দেন তিনি। সেই সঙ্গে তাঁর এজেন্সিকেও ধন্যবাদ জানান এবং তারঁ ঘনিষ্ঠদের কাছে পুরস্কার জয়ে বড়াই করার পরিকল্পনাও করেন।  

‘স্কুইড গেম’ এ পর্যন্ত তিনটি পুরস্কার জিতেছে। একক পর্বে ‘অসামান্য বিশেষ ভিজ্যুয়াল ইফেক্টস’ এর জন্য একটি, ‘অসাধারণ স্টান্ট পারফরম্যান্স’ এর জন্য একটি এবং ‘অসামান্য প্রোডাকশন ডিজাইন (এক ঘণ্টা বা তার বেশি)’ এর জন্য একটি। মুক্তির পরপরই বিশ্বজুড়ে আলোড়ন ফেলে দিয়েছিল কোরিয়ান এই সিরিজটি।

সূত্র : পিঙ্কভিলা

প্রীতি / প্রীতি

‘জেলার ২’-এর গানে আলোচনায় কে এই অভিনেত্রী?

‘তমার জায়গায় পুরুষ অভিনেতা থাকলে বড় ভাই বলে তেল দিতেন’

ঢাকা উৎসবের সেরা সিনেমাটি এবার দেখা যাবে ঘরে বসেই

দুই দিনেই ‘টক্সিক’-এর অগ্রিম বুকিং ছাড়াল ২৭ কোটি রুপি

ওটিটিতে মন্ত্রীর মেয়েকে অপহরণের গল্প

কেমন সাড়া পাচ্ছে আর্টসেলের নতুন গান

সাত বছর পর নাটকে ফিরলেন শার্লিন ফারজানা

আদালতের নির্দেশে সরছে জাহ্নবীর সাড়ে পাঁচশো লিংক

খালেদা জিয়ার সাজে অভিনেত্রী চমক, যা বলছেন নেটিজেনরা

নজরুল সংগীত নিয়ে শিল্পকলা একাডেমিতে বিশেষ আয়োজন

৬১ বছরে চেহারা বদলাতে নতুন চ্যালেঞ্জ আমিরের

দুই ভাইয়ের গান, রেকর্ডিংয়ের এক যুগ পর প্রকাশ

ইতিহাসের সর্বোচ্চ আয়কারী ‘আর-রেটেড’ সিনেমা এখন ক্রিস্টোফার নোলানের ‘দ্য ওডিসি’