ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

নতুন শারীরিক গঠনে হৃত্বিক


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ৫-৯-২০২২ দুপুর ৩:৩৯

অতি সম্প্রতি শুরু হতে চলেছে হৃত্বিক রোশন অভিনীত নতুন সিনেমা ‘ফাইটার’-এর শুট্যিং। সেই সিনেমাতেই নতুন রুপে ও শারীরিক গঠনে ধরা দিবেন হৃত্বিক। জানা গেছে, চলতি বছর ১৫ নভেম্বরে ‘ফাইটার’ সিনেমার কাজ শুরু হবে। এর মধ্য দিয়ে সম্পন্ন হবে পরিচালক সিদ্ধার্থ আনন্দের সঙ্গে হৃত্বিকের দ্বিতীয় কাজ। এই সিনেমায় তার বিপরীতে অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন।

২০১৯ সালে ভারতীয় বিমান বাহিনীর যুদ্ধ প্রতিফলিত হয়েছে ‘ফাইটার’-এ। আকাশপথেই তাই দৃশ্য নির্মাণ। সিদ্ধার্থের চিত্রনাট্য লেখার সময়ে পাশে রয়েছেন প্রাক্তন সেনা অফিসার রমন চিব। অভিজ্ঞতার ঝুলি তিনি পরিচালককে উজাড় করে দিয়েছেন। তাই চিত্রনাট্যের কৃতিত্বে প্রাক্তন সেনানায়কেরও নাম থাকবে।

এই সিনেমার মূল চরিত্রে রয়েছেন হৃত্বিক। বিমানের পাইলট তিনি। জানা গিয়েছে, ‘ফাইটার’-এর জন্য ১২ সপ্তাহ ধরে কঠোর পরিশ্রমের পর চেহারা বদলেছেন হৃত্বিক। তার পেশির ধার এখন আরও বেশি। ‘বিক্রম বেধা’-র সময় যতটা ওজন বাড়িয়েছিলেন তারও বেশি কমিয়ে ফেলছেন এইবার। সেই চেহারায় বিমান বাহিনীর যুদ্ধবিমান চালাবেন তিনি। লড়বেন আকাশে। 

আর নির্মাতারাও চাইছেন সিনেমার অ্যাকশন সিকোয়েন্সগুলো বাস্তবসম্মত এবং বিশ্বাসযোগ্য করে তুলতে। জানা গেছে, ২০২৩ সালের ২৪ সেপ্টেম্বর ফাইটার মুক্তি পাবে। 

সূত্রঃ আনন্দবাজার অনলাইন

প্রীতি / প্রীতি

ইসরায়েলি হয়েও কেন নেতানিয়াহুর বিরুদ্ধে সিনেমা, কারণ জানালেন নির্মাতা

ছিলেন নাপিত, ‘সেরা নাচিয়ে’ হয়ে জিতে নিলেন ১৫ লাখ রুপি

জন্মদিনের উপহার, ছেলেকে কোথায় বেড়াতে নিয়ে গেলেন অপু বিশ্বাস?

মধ্যযুগের প্রেক্ষাপটে ভয় দেখাবে ‘ওয়্যারউলফ’

সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী

সঙ্গে স্ত্রী ও প্রাক্তনের স্বামী, এমন সময়েই মেজাজ হারালেন রণবীর!

পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা

বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা

লন্ডভন্ড স্টুডিও দেখিয়ে সালমান বললেন, ‘এটাই বাংলাদেশে সাধারণ’

দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে

কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান

মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার

হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ