প্রীতির দলের নতুন কোচ বিশ্বকাপজয়ী বেলিস
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) আগামী মৌসুমের জন্য পাঞ্জাব কিংসের নতুন কোচ হতে যাচ্ছেন অস্ট্রেলিয়ার ট্রেভর বেলিস। তিনি ভারতের সাবেক অধিনায়ক অনিল কুম্বলের স্থলাভিষিক্ত হবেন। আইপিএলের সর্বশেষ তিন আসরে কুম্বলের অধীনে প্লে-অফে উঠতে ব্যর্থ হয়েছে প্রীতি জিনতার মালিকানাধীন পাঞ্জাব।
শুধু আন্তর্জাতিক অঙ্গনেই নয়, আইপিএলের কোচ হিসেবে বেশে অভিজ্ঞতাসম্পন্ন বেলিস। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপ জয়ী ইংল্যান্ড দলের প্রধান কোচ ছিলেন। তার অধীনে ২০১২ ও ২০১৪ সালে আইপিএলের শিরোপা জয় করে কলকাতা নাইট রাইডার্স। আইপিএলে ২০২০ ও ২০২১ মৌসুমে সানরাইজার্স হায়দরাবাদের প্রধান কোচ ছিলেন বেলিস।
আইপিএলের শুরু থেকে খেললেও এখন পর্যন্ত শিরোপার দেখা পায়নি পাঞ্জাব। আইপিএলে এখন পর্যন্ত দুবার প্লে-অফ খেলেছে। সংবাদ সংস্থা পিটিআইকে বেলিসের অন্তর্ভুক্তি নিয়ে দলটির এক মুখপাত্র বলেন, ‘বেলিসের সাথে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে দল। যে এই ফরম্যাটে সেরাদের একজন। রেকর্ডই এর প্রমাণ দেয়। পাঞ্জাব কর্তৃপক্ষের প্রত্যাশা, বেলিসের নির্দেশনায় তারা শিরোপা জয় করবে। ’
বর্তমানে ইংল্যান্ডে হান্ড্রেড ক্রিকেটে লন্ডন স্পিরিট দলের কোচিং করাচ্ছেন বেলিস। তিনি হবেন পাঞ্চাবের ষষ্ঠ কোচ। তার আগে সঞ্জয় বাঙ্গার (২০১৪-১৬), বিরেন্দার শেবাগ (২০১৭), ব্রাড হগ (২০১৮), মাইক হেসন (২০১৯) ও ২০২০ সালে পাঞ্জাবের কোচ হয়েছিলেন কুম্বলে।
প্রীতি / প্রীতি
বয়স বাড়লেও ধার কমেনি অস্ট্রেলিয়ার অভিজ্ঞ বোলিং আক্রমণে
এন্ড্রিককে পেতে আগ্রহী ক্লাবগুলোকে হতাশ করলেন মরিনিয়ো
হারের পর ইউনাইটেড কর্তাদের একহাত নিলেন মার্টিনেজ
নতুন দায়িত্বে বাংলাদেশের সাবেক কোচ অ্যালান ডোনাল্ড
মেন্ডিসের রেকর্ডের ম্যাচে হোয়াইটওয়াশ এড়াল লঙ্কানরা
সাত মিনিটের ঝড়ে লিলেকে উড়িয়ে দিল আর্সেনাল
অলিসের লাল কার্ড, বায়ার্নকে হতাশ করল ভাইকিং
গোল হজমের পর তেতে ওঠে প্রতিপক্ষকে উড়িয়ে দিল বার্সেলোনা
শেন ওয়ার্নের পর একমাত্র বোলার হিসেবে হাসানের এমন কীর্তি
‘অবনমন সিটির জন্য যথেষ্ট হবে না,’ দৃষ্টান্তমূলক শাস্তি চান জেরার্ড
হুথিদের হামলায় ক্ষতবিক্ষত সৌদি আরব, প্রতিক্রিয়া জানালেন রোনালদো
বিশ্বকাপ খেলতে কোহলি-রোহিতকে ২ শর্ত দিলেন বিসিসিআই সভাপতি